নিউইয়র্ক ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর

  • আপডেটের সময় : ০৮:৫৬:৩৫ পূর্বাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গাজীপুরে পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার কলেজছাত্র মো. আব্দুল্লাহ সিফাত ওরফে বিল্লালের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে সিফাতের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আসামিপক্ষে অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জামিনের বিরোধিতা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, সিফাত নিষিদ্ধ একটি সংগঠনের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী রাশেদুল ইসলাম রবি বলেন, সিফাতের বিদ্যুৎ বিল ও জ্বালানি সংকট নিয়ে বক্তব্যের বিষয়টি মূল এজাহারে উল্লেখ নেই। এমনকি শুনানিতেও রাষ্ট্রপক্ষ এ বিষয়টি উত্থাপন করেনি। ৪ জুনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যার সঙ্গে সিফাতের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিকভাবে হয়রানি করতেই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সিদ্দিকুর রহমান বলেন, সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তার দাবি, সিফাত পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়নে ৫ আগস্টের আগে থেকেই কাজ করে আসছেন এবং এখনো তা অব্যাহত রেখেছেন।

পুলিশ জানায়, সিফাত তার ফেসবুক অ্যাকাউন্টে ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। এতে তার হাতে দুটি বিদ্যুৎ বিলের কাগজ দেখা যায় এবং তিনি প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অশালীন মন্তব্য করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের গাছা থানা পুলিশ তাকে আটক করে।

সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তার বাড়ি গাজীপুরে এবং তিনি সিকান্দর আলীর ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সিফাত তার বাড়িতে অস্বাভাবিক ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ করেন। পরে অভিযোগটি তদন্ত করে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। তদন্তে বিল প্রস্তুতিতে কোনো অনিয়ম বা ত্রুটি পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবীর বলেন, সিফাতের অতিরিক্ত বিলের অভিযোগ ভিত্তিহীন। সরেজমিন তদন্ত করে গ্রাহকের বিল প্রস্তুতিতে কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি পাওয়া যায়নি।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের খাইলকৈর টিনের মসজিদ এলাকায় সিফাতের দোতলা বাড়িতে তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার রয়েছে। মে থেকে আগস্ট পর্যন্ত চার মাসের বিল পর্যালোচনায় দেখা যায়, জুলাই ও আগস্ট মাসে তিনটি মিটারে মোট বিল এসেছে ১০ হাজার ৬৮১ টাকা। সিফাত ভিডিওতে যে ১০ হাজার টাকার বিলের কথা উল্লেখ করেছিলেন, সেটি ওই দুই মাসের বিলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রতিবেদন অনুযায়ী, মে থেকে আগস্ট—এই চার মাসে তিনটি মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।

তবে তদন্ত প্রতিবেদনের উপস্থাপন নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাছের খান। তার দাবি, দুই মাসের প্রকৃত বিলে গরমিল না থাকলেও চার মাসের হিসাব একসঙ্গে প্রকাশ করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে, যা সিফাতের চরিত্র হননের শামিল।

এদিকে সিফাতের বক্তব্যের প্রতিবাদে রোববার (৬ সেপ্টেম্বর) গাজীপুর ও টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে বক্তারা বলেন, নাগরিক সমস্যা বা বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ায় জানানো যায়। তবে কোনো প্রশাসনিক ব্যক্তি বা প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য গ্রহণযোগ্য নয়।

পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাতের বিরুদ্ধে আলাদা কোনো মানহানির মামলা হয়নি। ৪ জুন দায়ের করা একটি পুরোনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে গত শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, সিফাতের বক্তব্যের বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হয়েছে। তার কথাবার্তা ও বিভিন্ন তথ্য যাচাই করে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিভিন্ন সময়ে ওই সংগঠনের মিছিল আয়োজন ও সংগঠিত করার সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

পুলিশ কমিশনার আরও বলেন, ঘটনার প্রকৃত বিষয় উদঘাটনে তদন্ত চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহকরা

নৌকায় করে মালয়েশিয়া পাচারের আগে ৫ জন উদ্ধার

০৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর

আপডেটের সময় : ০৮:৫৬:৩৫ পূর্বাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬