নিউইয়র্ক ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে: পা‌নিসম্পদ মন্ত্রী

  • আপডেটের সময় : ০১:২৯:১৪ অপরাহ্ণ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আগামী বছ‌রের জানুয়া‌রি থেকে মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কা‌জের উদ্বোধন করবেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পা‌নি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকা‌লে রাজবাড়ীর পাংশা উপ‌জেলার হাবাসপু‌র এলাকায় পদ্মা ব‌্যা‌রেজ নির্মানের স্থান প‌রিদর্শন শে‌ষে সাংবা‌দিক‌দের এ কথা ব‌লেন তিনি।

পা‌নিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ব‌লেন, ‘পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে এ অঞ্চলে কৃষি বিপ্লব ঘটবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও মাছের উৎপাদন বাড়বে। সেইসঙ্গে যুক্ত হবে আধুনিক প্রযুক্তির নানা সুযোগ-সুবিধা। আগামী বছ‌রের জানুয়া‌রি, ফেব্রুয়া‌রি, মার্চের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন করতে পারেন।’

পদ্মা ব‌্যা‌রেজ ‘প্রজেক্ট মাস্টারমাইন্ড’ মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈ‌তিক রুপান্তর ও বিপ্ল‌ব ঘটবে জানিয়ে পা‌নিসম্পদ মন্ত্রী ব‌লেন, ‘এর মধ‌্য দি‌য়ে ২৪টি জেলায় অর্থনৈ‌তিক রুপান্তর ঘটা‌বে, কৃ‌ষি বিপ্লব হ‌বে, বিদ্যুৎ উৎপাদন হ‌বে, মা‌ছের চাষ হ‌বে, উৎপাদন বৃ‌দ্ধি পা‌বে।’

তিনি আরও বলেন, ‘আরও অনেক আধু‌নিক প্রযু‌ক্তি যোগ হ‌বে। এই প্রকল্প‌টি ২০০৪ সাল থে‌কে মরহুম সা‌বেক প্রধানমন্ত্রী খা‌লেদা জিয়ার সময় থে‌কে স‌মীক্ষা ক‌রে এমনভা‌বে নি‌য়ে এসেছি, যা আজ ২০২৬ সা‌লে এক‌নে‌কে পাশ ক‌রি‌য়ে‌ছি।’

বিএনপির নির্বাচনি ইস্তেহারের কথা তুলে ধরে এ্যানি ব‌লেন, “প্রধানমন্ত্রী নির্বাচ‌নের আগে আপনা‌দের ওয়াদা দি‌য়ে‌ছি‌লে, নির্বাচ‌নের ইশ‌তে‌হা‌রে নি‌য়ে এসে‌ছি‌লেন। আজ তার হাত ধ‌রে বাস্তবায়ন হ‌তে যা‌চ্ছে। এজন‌্য পা‌নি সম্পদ মন্ত্রণাল‌য়ের পক্ষ থে‌কে এবং ২৪টি জেলার পক্ষ থে‌কে প্রধানমন্ত্রী‌কে ধন‌্যবাদ জানাই।”

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আস‌নের সংসদ সদস‌্য হারুন অর র‌শিদ উপ‌স্থিত ছি‌লেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতির দায়ে বাংলাদেশি নারীর কারাদণ্ড

শনিবার শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন

১১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে: পা‌নিসম্পদ মন্ত্রী

আপডেটের সময় : ০১:২৯:১৪ অপরাহ্ণ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬