নিউইয়র্ক ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

  • আপডেটের সময় : ০৯:১৯:০৩ পূর্বাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,  দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

শুক্রবার ‎দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ২০২৪-এর গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং দোসরেরা পালিয়ে গেছে। কিন্তু দেশের অর্থনীতি, কৃষি, বিদ্যুৎ, শিল্প, বাণিজ্য, শিক্ষাসহ সব খাত তারা ধ্বংস করে দিয়ে গেছে। বর্তমান বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, সার, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাসহ সব খাতের উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে দেশের জনসাধারণ আগামী দিনগুলো সুখে শান্তিতে বসবাস ও চলাফেরা করতে পারে।

তিনি বলেন, সরকার কৃষি খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কৃষকদের সমস্যা সমাধানে অগ্রাধিকার দিচ্ছেন। কৃষি খাতে উন্নয়ন বাড়লে, দেশের উন্নয়ন হবে। 

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ৭ মাস। এই স্বল্প সময়ের মধ্যে একেবারে সবকিছু ঢেলে সাজানো সম্ভব নয়, সে জন্য কিছুটা সময়ের প্রয়োজন। তবে বিএনপি সরকার জনকল্যাণে দেশের এসব সমস্যা সমাধান করবে।

বিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়নের সঞ্চালনায় কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজু।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

আপডেটের সময় : ০৯:১৯:০৩ পূর্বাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬