নিউইয়র্ক ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: জুবাইদা রহমান

  • আপডেটের সময় : ১১:০২:১২ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা পাওয়া কোনো সুবিধা নয়; এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার।’

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জুবাইদা রহমান।

স্বাস্থ্য খাতের উন্নয়নে দক্ষ চিকিৎসকদের পাশাপাশি দেশে বিদ্যমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি। জুবাইদা রহমান বলেন, ‘দেশের দক্ষ চিকিৎসকের পাশাপাশি যে মেডিকেল টেকনোলজি রয়েছে, তা দিয়ে স্বাস্থ্য খাত এগিয়ে নিতে হবে।’

তিনি আরও বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা জরুরি।

জুবাইদা রহমানের ভাষ্য, ‘সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: জুবাইদা রহমান

আপডেটের সময় : ১১:০২:১২ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬