নিউইয়র্ক ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেটের সময় : ১১:০৯:৫৯ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধসহ দ্বিপক্ষীয় বিভিন্ন জটিলতা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করবেন তিনি। এসব বৈঠকে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হবে।

ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‘ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় ঢাকা।’

সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং এ-সংক্রান্ত জটিলতার সুরাহা কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদ পুতুলের চাকরির বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাসিনা কন্যা পুতুলের নিয়োগ ছিল ত্রুটিপূর্ণ। জাতিসংঘের জন্য এটি লজ্জাজনক।

এদিকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা অর্থ ফেরত আনতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেটের সময় : ১১:০৯:৫৯ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬