নিউইয়র্ক ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ

  • আপডেটের সময় : ১১:১৩:০৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে উদ্দেশে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে, তাহলে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হন।’

রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের সমালোচনা করে জাহিদ হোসেন বলেন, ‘পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন। দেশের সম্পদ লুণ্ঠন করেছেন। মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছেন সেগুলোর হিসাব কিন্তু বাংলাদেশের মাটিতে হবে।’

আওয়ামী লীগের নেতা-কর্মীদের আইন-আদালতের মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘যদি সৎ সাহস থাকে আপনারা আইন-আদালতের মাধ্যমে সেগুলোর মুখোমুখি হন। তাহলে তো পালিয়ে থাকার দরকার নাই, অন্য দেশে গিয়ে আশ্রয় নেওয়ারও দরকার পড়ে না।’

মন্ত্রী আরও বলেন, ‘তারা বুঝতে পারে যে, দেশে তাদের অবস্থানটা কোথায়। সেজন্যই কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে বিদেশ থেকে বিভিন্ন ধরনের উসকানি দিচ্ছে। কোনো সময় সারের নামে, কোনো সময় বিদ্যুতের নামে। আবার কোনো সময় যে কোনো ইস্যুতে একটি মব কালচার সৃষ্টি করছে। তারা এগুলো করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যে অপচেষ্টা করছে বাংলাদেশের মানুষ তা মেনে নিবে না। তাদেরকে দলীয়ভাবে শুধু প্রতিহত নয়, প্রতিরোধ করতে হবে।’

বিগত সময়ের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘১৭ বছর এই দেশের মানুষ অনির্বাচিত সরকার দেখেছে। রাতের সরকার দেখেছে, বিনা ভোটের সরকার দেখেছে এবং ডামি নির্বাচনের সরকার দেখেছে, যাদের জনগণের নিকট কোনো দায়বদ্ধতা ছিল না। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন এহেন পর্যায়ে নিয়ে গেছে যে তাদের সৎ সাহস ছিলো না দেশে থাকার মতো। ওয়ান ইলেভেনের পর থেকে যত স্বৈরাচারী শাসনই তারা করুন না কেন, বিএনপি কিন্তু দেশে থেকে এই দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনর্বাসনের জন্য এবং এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে থেকে দায়িত্ব পালন করেছে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এত কিছুর পরও বিএনপির নেতা-কর্মীদের মনোবল ভাঙা যায়নি বলে মন্তব্য করেন ডা. জাহিদ।

এর আগে বিএনপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের বিষয় নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ

আপডেটের সময় : ১১:১৩:০৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬