নিউইয়র্ক ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের দামে বড় উত্থান, ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়াল

  • আপডেটের সময় : ০৫:০৪:৪৪ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে গেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১০২ ডলারের ওপরে উঠেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে নতুন করে হুথিদের হামলা এবং উপসাগরে জাহাজে ইরানের হামলার খবরের মধ্যে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর সঙ্গে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে।

রয়টার্স জানায়, বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টা ১৩ মিনিটের দিকে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২.৯০ ডলার বা ২.৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭.৫১ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডব্লিউটিআই ফিউচার্সের দাম ২.২৭ ডলার বা ২.২৭ শতাংশ বেড়ে ১০২.৩২ ডলারে ওঠে। দিনের শুরুতে দুই ধরনের তেলের দামই ৩ শতাংশের বেশি বেড়েছিল।

রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে হুথিদের হামলায় বাড়িঘর ও একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ার ভিডিও প্রকাশ করা হয়। হুথিরা জানিয়েছে, তারা প্রতিবেশী একটি প্রদেশে সৌদি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে।

এদিকে রোববার হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, একটি নিক্ষিপ্ত বস্তু জাহাজটিতে আঘাত হানার পর আগুন ধরে যায় এবং জাহাজের নাবিকদের সরিয়ে নিতে হয়। ইরান জানিয়েছে, দেশটির উপকূলের কাছে হামলার শিকার একটি বাণিজ্যিক জাহাজে একজন নিহত এবং চারজন ক্রু আহত হয়েছেন।

বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন শুক্রবার ড্রোন হামলার পর বন্ধ হয়ে যায়। এই পাইপলাইন দিয়ে হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি তেল রপ্তানি করা সম্ভব হয়। পাইপলাইনটি বন্ধ থাকায় বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছে রয়টার্স।

অন্যদিকে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা শুক্রবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপে পৌঁছেছে। এর ফলে বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের মোট তেল সরবরাহের ৪ থেকে ৫ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন হয়েছে।

এসব সরবরাহ-সংকটের আশঙ্কায় গত সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। জুলাইয়ের পর প্রথমবারের মতো তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়।

আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, ওমানে চলমান আলোচনা থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত না এলে কিংবা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দ্রুত চালু করা সম্ভব না হলে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে মার্চের শুরুর দিকে দেখা ১১৯.৪৮ ডলারের সর্বোচ্চ দামের কাছাকাছি পৌঁছানোর ঝুঁকি রয়েছে।

তবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের সোমবারের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধে জুনে একটি অন্তর্বর্তী চুক্তি হলেও কয়েক সপ্তাহ পর তা ভেস্তে যায়। এরপর থেকে যুদ্ধ অবসানে আর কোনো শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তেলের দামে বড় উত্থান, ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়াল

আপডেটের সময় : ০৫:০৪:৪৪ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬