নিউইয়র্ক ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে থানচিতে ৪ পর্যটক উদ্ধার

  • আপডেটের সময় : ০৭:১১:১৮ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল এবং বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসপাড়া এলাকায় আটকে পড়া চার শিক্ষার্থী-পর্যটককে ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং ও শ্বাসরুদ্ধকর অভিযানে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রধানমন্ত্রীর নির্দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুর্গম পাহাড়ি পথ, ঝিরি, পাহাড়ধস ও প্রবল স্রোত উপেক্ষা করে পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া চারজনই নিরাপদে থানচিতে ফিরেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, গত ৪ জুলাই ঢাকার চার তরুণ পর্যটক থানচির জনপ্রিয় পর্যটন গন্তব্য আমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে থুইসপাড়া এলাকায় যান। তবে ৭ জুলাই থেকে টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং নদীর পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নৌপথ বন্ধ হয়ে যায়। ফলে তারা থুইসপাড়ায় আটকা পড়েন।

এদিকে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন— গত ৪ জুলাই বান্দরবানের থানচি উপজেলার দূর্গম পর্যটন কেন্দ্র আমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে চার পর্যটক থুইসপাড়া এলাকায় যান। পরবর্তীতে ৭ জুলাই থেকে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং বৈরী আবহাওয়ার কারণে নদীপথ অচল হয়ে পড়লে তারা সেখানে আটকা পড়েছিল।

খবর পাওয়ার পরপরই বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধীনস্থ জিন্নাপাড়া ক্যাম্প থেকে একটি অভিযানিক দল থুইসপাড়ায় পৌঁছে পর্যটকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। তারা পর্যটকদের নিরাপদ অবস্থান, থাকা-খাওয়া ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করে এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

১১ জুলাই বিজিবি উদ্ধার অভিযান শুরু করে। অভিযানিক দল পর্যটকদের সঙ্গে নিয়ে বিকল্প পাহাড়ি পথে পায়ে হেঁটে থুইসপাড়া-জিন্নাপাড়া-হালিরামপাড়া-নিকোলাসপাড়া অতিক্রম করে দূর্গম ঝিরি ও পাহাড়ি পথ পেরিয়ে অংসাউপাড়া এলাকায় পৌঁছায়। সেখানে বিজিবির তত্ত্বাবধানে পর্যটকদের নিরাপদে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে— অতি দূর্গম পাহাড়ি পথ, একাধিক পাহাড়ধস, ঝিরিতে পানির উচ্চতা বৃদ্ধি, প্রবল স্রোত এবং দিনব্যাপী বৃষ্টিপাতের কারণে দিনের আলোতে সীমান্ত সড়ক পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি।

রোববার (১২ জুলাই) অংসাউপাড়া বিজিবি ক্যাম্প থেকে আরেকটি টহলদল পর্যটকদের সঙ্গে নিয়ে প্রায় চার ঘণ্টা পায়ে হেঁটে দূর্গম পাহাড়ি পথ ও ঝিরি অতিক্রম করে সীমান্ত সড়ক সংলগ্ন নেপিউপাড়া পৌঁছায়। পরবর্তীতে বিজিবি যানবাহনে করে তাদের নিরাপদে থানচিতে ফিরিয়ে আনা হয়।

স্থানীয়রা জানান, পর্যটক আটকে পড়ার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) জিন্নাপাড়া ক্যাম্পের টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়দের সহযোগিতায় দুর্গম পাহাড়ি পথ ও প্রবল স্রোত অতিক্রম করে চার পর্যটককে নিরাপদে থানচিতে ফিরিয়ে আনা হয়।

অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উদ্ধারকৃত শিক্ষার্থী পর্যটক তামিম রায়হান, মাহাদি আল মাহবুব ও মারুফ উদ্দিন বলেন, বিজিবি তাদের নিরাপত্তা, খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করেছে। প্রতিকূল আবহাওয়া এবং অত্যন্ত দুর্গম পথ অতিক্রম করে জীবনের ঝুঁকি নিয়ে বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করেছেন।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মো: ইয়াসির আরাফাত হোসেন জানান, সীমান্ত পাহারার পাশাপাশি পার্বত্যাঞ্চলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাও বিজিবির অন্যতম দায়িত্ব। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পথের মধ্যেও বাহিনীর সদস্যরা সাহস, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

৪৮ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে থানচিতে ৪ পর্যটক উদ্ধার

আপডেটের সময় : ০৭:১১:১৮ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬