নিউইয়র্ক ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ২০ জন আটক, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড

  • আপডেটের সময় : ০৭:১৩:১৭ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৩৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ জনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের গাড়ি ঘিরে ধরার চেষ্টা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

রোববার (১২ জুলাই) রাত ৮টার দিকে তুরাগ নদের তীরবর্তী হাজি মাজার বস্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, মাদক সেবনের অভিযোগে ২০ জনকে আটক করা হয়। তাদের পুলিশ ভ্যানে তোলার সময় বস্তির কিছু বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হয়ে গাড়িটি ঘিরে ধরার চেষ্টা করেন। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দে এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লোকজন ছত্রভঙ্গ হয়ে গেলে আটক ব্যক্তিদের টঙ্গী পশ্চিম থানায় নেওয়া হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আটক ব্যক্তিদের থানায় নেওয়ার সময় অতিরিক্ত জনসমাগম হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। বর্তমানে আটক ২০ জন থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

রাহুল গান্ধীর পদযাত্রা ঘিরে দিল্লিতে মেট্রো স্টেশন বন্ধ, মোতায়েন হাজারো পুলিশ

সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধী দল, দিল্লিতে নিরাপত্তা জোরদার

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ২০ জন আটক, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড

আপডেটের সময় : ০৭:১৩:১৭ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুলাই ২০২৬