নিউইয়র্ক ০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার থেকে কয়েক দিন বিদেশি ফ্লাইট বন্ধ রাখতে পারে ইরান

  • আপডেটের সময় : ০১:৫০:৪২ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে কয়েক দিনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইরানে আসা সব ফ্লাইট বন্ধ রাখতে পারে দেশটি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে শাফাক নিউজ।

ওই কর্মকর্তা জানান, ইরান ইরাকি কর্তৃপক্ষকে জানিয়েছে, মঙ্গলবার থেকে সব দেশের ফ্লাইট গ্রহণ বন্ধ করার সম্ভাবনা রয়েছে। এ সিদ্ধান্ত কয়েক দিন কার্যকর থাকতে পারে বলেও জানানো হয়েছে।

তবে ইরানে ফ্লাইট চলাচল বন্ধের বিষয়ে এখনো ইরাকের বিমান চলাচল কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি।

এ কারণে মঙ্গলবার থেকে ইরানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সত্যিই বন্ধ হবে কি না এবং হলে কত দিন এ সিদ্ধান্ত কার্যকর থাকবে, তা এখনো নিশ্চিত নয়।

তথ্যসূত্র: শাফাক নিউজ

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মঙ্গলবার থেকে কয়েক দিন বিদেশি ফ্লাইট বন্ধ রাখতে পারে ইরান

আপডেটের সময় : ০১:৫০:৪২ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬