নিউইয়র্ক ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে রাতে মশাল-লাঠিসোঁটা নিয়ে জমায়েত, উদ্ধার ৩২ মশাল ও মোটরসাইকেল

  • আপডেটের সময় : ০১:১৬:৪৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে রাতের আঁধারে মশাল ও লাঠিসোঁটা নিয়ে একদল লোকের জমায়েতের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩২টি মশাল ও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বরইতলা সংলগ্ন এশিয়ান বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, রাতে ৮ থেকে ১০টি প্রাইভেটকার এবং ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে করে অজ্ঞাত একদল লোক উলুখোলা বরইতলা এলাকায় এসে অবস্থান নেয়। তাদের কাছে লাঠিসোঁটা ও মশাল তৈরির বিভিন্ন সরঞ্জাম ছিল।

খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সংঘাত এড়াতে নাগরী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে ওই দলটি দ্রুত এলাকা ছেড়ে চলে যায়।

ঘটনার বিষয়ে নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার ও সিনিয়র যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান আকন্দ জানান, এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে খবর পাওয়ার পরপরই নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেন। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উদ্ধার করা মশাল ও মোটরসাইকেল ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তাঁরা।

উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের কাছ থেকে হস্তান্তর করা ৩২টি মশাল ও একটি মোটরসাইকেল হেফাজতে নেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কালীগঞ্জে রাতে মশাল-লাঠিসোঁটা নিয়ে জমায়েত, উদ্ধার ৩২ মশাল ও মোটরসাইকেল

আপডেটের সময় : ০১:১৬:৪৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬