নিউইয়র্ক ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু

  • আপডেটের সময় : ০১:২০:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৃতরা হলেন সিলেট সদরের শাহ আলমের ৪ মাস বয়সী শিশুপুত্র আদিয়ান। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছে। অপরজন হবিগঞ্জ সদরের আব্দুর রউফের ১০ মাস বয়সী শিশুপুত্র ইয়াসিন। সে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে সর্বমোট ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬৫ জন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হাম রোগী।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৫ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৬ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৪ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন ভর্তি হয়েছেন।

এছাড়া সিলেট অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ৬৩২ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

জাতিসংঘে গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’র তীব্র নিন্দা জানালেন স্প্যানিশ প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু

আপডেটের সময় : ০১:২০:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬