নিউইয়র্ক ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভিমরুলের কামড়ে দেড় বছরের শিশুসহ নানির মৃত্যু

  • আপডেটের সময় : ০২:২৩:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও তার নাতনির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি গোয়ালবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। দুজনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সুমারি খাতুন (৭০) তার আড়াই বছর বয়সী নাতনি আদিবাকে নিয়ে বাড়ির উত্তর পাশে ছাগল আনতে গিয়ে ভিমরুলের আক্রমণের শিকার হন। ভিমরুলের কামড়ে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। নিহত শিশুটি পার্শ্ববর্তী গ্রামের সৌদি আরব প্রবাসী আরিফুল ইসলামের মেয়ে। সে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতেন।

এদিকে নানি সুমারি খাতুনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মঞ্জুরুল হক। একই সঙ্গে নানি নাতনির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানিয়েছেন তিনি। 

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

জাতিসংঘে গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’র তীব্র নিন্দা জানালেন স্প্যানিশ প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভিমরুলের কামড়ে দেড় বছরের শিশুসহ নানির মৃত্যু

আপডেটের সময় : ০২:২৩:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬