নিউইয়র্ক ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহু তাদের আকাশসীমা ব্যবহার করছে কি না খতিয়ে দেখছে কানাডা

  • আপডেটের সময় : ০৪:০৫:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কানাডার আকাশসীমা ব্যবহার করে ভ্রমণ করবেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে সিটিভি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জানান, এই বিশেষ বিমান চলাচল সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য তিনি ইতিমধ্যেই নিজের দপ্তরকে নির্দেশ দিয়েছেন। তবে নেতানিয়াহুকে কানাডা যুদ্ধাপরাধী হিসেবে দেখে কি না—এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর তিনি দেননি।

আনিতা আনন্দ বলেন, ‘আমাদের অবস্থান হলো আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান জানানো এবং গাজা, ফিলিস্তিন ও পশ্চিম তীরসহ দুর্ভোগে থাকা মানুষের পাশে সবসময় দাঁড়ানো।’

এর আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত অক্টোবরে জানিয়েছিলেন, আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানার কারণে নেতানিয়াহু কানাডায় প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। রাষ্ট্রীয় বিমানে সফররত কোনো অতিথি হিসেবে কানাডার আকাশসীমায় প্রবেশের অন্তত তিন কর্মদিবস আগে অটোয়ার কাছে কূটনৈতিক অনুমতির আবেদন করা বাধ্যতামূলক।

গাজায় মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে নিউ ইয়র্ক সফরের কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর।সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

জাতিসংঘে গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’র তীব্র নিন্দা জানালেন স্প্যানিশ প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নেতানিয়াহু তাদের আকাশসীমা ব্যবহার করছে কি না খতিয়ে দেখছে কানাডা

আপডেটের সময় : ০৪:০৫:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬