নিউইয়র্ক ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট: প্রধানমন্ত্রী আলবানিজ

  • আপডেটের সময় : ০৪:০৯:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ‘জরুরি বৈশ্বিক নিয়ন্ত্রণব্যবস্থা’ গড়ে তোলার আহ্বানে যৌথভাবে স্বাক্ষর করার এক দিনেরও কম সময়ের মধ্যে অস্ট্রেলীয়দের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য থাকা একটি সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের মাধ্যমে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। 

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। 

আলবানিজ বলেন, ওপেনএআই এর তৈরি ওই কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট গত জুন মাসে সরকারের মেডিকেয়ার পোর্টালে থাকা প্রকাশ্য ও অপ্রকাশ্য তথ্য ব্যবহার করে।

ঘটনার বিষয়ে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের সঙ্গে কথা বলেছেন আলবানিজ। তিনি এই ঘটনায় অস্ট্রেলিয়া সরকারের ‘চরম উদ্বেগের’ কথা জানান। পাশাপাশি, নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করতে ওপেনএআইয়ের তিন মাস সময় নেওয়ায় হতাশা প্রকাশ করেন।

তবে ওপেনএআই জানায়, তারা এখনও ঘটনাটি তদন্ত করছে। রোগীদের চিকিৎসা বা স্বাস্থ্যসংক্রান্ত রেকর্ডে প্রবেশ করা হয়েছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কোম্পানিটি আরও জানায়, অস্ট্রেলিয়া সরকারের বেশ কয়েকটি ওয়েবসাইট ও সেবায় তাদের মডেলগুলোর কার্যক্রম শনাক্ত হয়েছে। মডেলগুলো বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এসব ওয়েবসাইটে তথ্য দেখার চেষ্টা করেছিল।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

জাতিসংঘে গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’র তীব্র নিন্দা জানালেন স্প্যানিশ প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট: প্রধানমন্ত্রী আলবানিজ

আপডেটের সময় : ০৪:০৯:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬