নিউইয়র্ক ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডা যাচাই-বাছাই ছাড়াই ‘কোটি কোটি’ মানুষকে দেশে প্রবেশ করাচ্ছে: ট্রাম্প

  • আপডেটের সময় : ০৪:১০:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কানাডা সঠিক যাচাই-বাছাই ছাড়াই ‘কোটি কোটি’ মানুষকে দেশে প্রবেশের সুযোগ দিচ্ছে। এর ফলে সৃষ্ট সমস্যা শিগগিরই সামলানোর বাইরে চলে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। তিনি আরও দাবি করেন, এ নীতির কারণে কানাডায় বেকারত্ব বাড়ছে এবং এটাকে তিনি ‘লিবারেল টেকওভার’ বলে উল্লেখ করেন।

কানাডা গত দুই বছরে অভিবাসন গ্রহণের হার কমানোর নানা পদক্ষেপ নিয়েছে। কানাডার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অস্থায়ী বাসিন্দা আসার সংখ্যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৬৬ শতাংশ কমেছে।

কানাডার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দর্শনার্থী, অস্থায়ী কর্মী, শিক্ষার্থী, অভিবাসী ও শরণার্থীদের জন্য নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া রয়েছে। নিরাপত্তা, মানবাধিকার, আন্তর্জাতিক অধিকার বা সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত থাকার মতো কারণে কাউকে দেশে প্রবেশের অযোগ্য ঘোষণা করা যেতে পারে।

প্রতিবেশী দেশ নিয়ে ট্রাম্পের এ মন্তব্য এমন সময়ে এসেছে যখন কানাডা অভিবাসন কমিয়ে জনসংখ্যা বৃদ্ধির গতি নিয়ন্ত্রণের পাশাপাশি আবাসন, কর্মসংস্থান ও সরকারি সেবার ওপর চাপ মোকাবিলায় নীতি পরিবর্তন করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

জাতিসংঘে গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’র তীব্র নিন্দা জানালেন স্প্যানিশ প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কানাডা যাচাই-বাছাই ছাড়াই ‘কোটি কোটি’ মানুষকে দেশে প্রবেশ করাচ্ছে: ট্রাম্প

আপডেটের সময় : ০৪:১০:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬