নিউইয়র্ক ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

  • আপডেটের সময় : ০১:৪০:১৭ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ অংশ নিতে রাজস্থানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ছয়টি এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান। এ সময় দুই শতাধিক মার্কিন বিমানসেনাও ভারতে এসেছেন। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এ তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও মার্কিন সেনারা বর্তমানে রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম শহর যোধপুরে অবস্থান করছে উল্লেখ করে গত কাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সার্জিও গোর বলেছেন, “ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক মহড়া তরঙ্গ শক্তি-তে অংশ নিতে যোধপুরে এসেছেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ২ শতাধিক সেনা। তাদের সঙ্গে মার্কিন বিমান বাহিনীর ৫ম প্রজন্মের ৬টি এফ-৩৫ লাইটনিং ২ ফাইটার জেটও এসেছে। মার্কিন বিমান বাহিনী এই প্রথম ভারতীয় বিমান বাহিনীর কোনো মহড়ায় অংশ নিচ্ছে এবং নতুন এ যুদ্ধবিমানগুলোর অভিষেক ঘটবে এই মহড়ায়। আমরা খুবই উদ্দীপ্ত বোধ করছি।”‘তরঙ্গ শক্তি’ ভারতের বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত একটি বহুজাতিক বার্ষিক মহড়া। ২০২৪ সালে প্রথমবারের মতো এই মহড়ার আয়োজন করে ভারতীয় বিমান বাহিনী। তার পরের বছর ২০২৫ সালে ‘তরঙ্গ শক্তি’ মহড়া হয়নি; সেই হিসেবে চলতি ২০২৬ সালে দ্বিতীয় দফা মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

গত কাল শনিবার যোধপুর বিমান ঘাঁটিতে শুরু হয়েছে তরঙ্গ শক্তি মহড়া। চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। যুক্তরাষ্ট্রসহ ৪০টি দেশ এ মহড়ায় অংশ নিচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীও সি-১৩০ জে যুদ্ধ বিমান নিয়ে যোগ দিয়েছে।

মার্কিন বিমান বাহিনীর স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান এফ-৩৫ লাইটনিং ২ ফাইটার জেট এফ-৩৫ হলো পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধবিমান যা একাধিক ক্ষেত্রে (ডোমেইন) কার্যক্রম পরিচালনা করতে সক্ষম। এর সক্ষমতার মধ্যে রয়েছে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও আদান-প্রদান; এর ফলে এটি আকাশ, স্থল, সমুদ্র, মহাকাশ এবং সাইবার-ভিত্তিক কার্যক্রমের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে।

এবারের মহড়ার সবচেয়ে বড় আকর্ষণ এফ-৩৫ লাইটনিং ২ ফাইটার জেট। এছাড়া ফ্রান্সের রাফাল, ভারতের নিজস্ব প্রযুক্তির তেজস এবং সুখোই-৩০ এমকেআই-এর মতো যুদ্ধবিমানও মহড়ায় শামিল হয়েছে।

সূত্র : এএনআই/জি নিউজ

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

আপডেটের সময় : ০১:৪০:১৭ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬