নিউইয়র্ক ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

  • আপডেটের সময় : ০১:৪১:৩৯ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশের একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। হামলায় জড়িত সন্দেহে আটজনকে খুঁজছে পুলিশ। খবর আল জাজিরার।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস জানায়, জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েদেলা টাউনশিপে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ১৭ জনকেই মৃত ঘোষণা করেন। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বরাতে আল জাজিরা জানিয়েছে, হামলায় আটজন সন্দেহভাজন জড়িত থাকতে পারে। তারা একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে সশস্ত্র ছিল বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগ ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে একটি টাউনশিপে বাড়িতে পার্টি চলাকালে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। কোয়াজুলু-নাটাল প্রদেশের কোয়ামাখুথা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, পার্টিতে এক নারী ও ১৩ জন পুরুষসহ মোট ১৪ জন উপস্থিত ছিলেন। হামলাকারীরা তিনজন সশস্ত্র ব্যক্তি ছিলেন। তারা পার্টিতে থাকা অতিথিদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে গুলিবিদ্ধ চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। নিহতদের মধ্যে একজন নারী ছিলেন।

দক্ষিণ আফ্রিকায় সহিংস অপরাধ ও হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরেই বড় ধরনের উদ্বেগের কারণ। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন হত্যার শিকার হন বলে জানা গেছে।

আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে দেশটির ভোটারদের কাছে সহিংস অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

আপডেটের সময় : ০১:৪১:৩৯ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬