নিউইয়র্ক ০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী জেনারেল হাসপাতাল সড়কে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেটের সময় : ০১:০১:৪৮ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলা শহরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সড়কের উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এর ফলে হাসপাতালে আসা রোগী ও সাধারণ পথচারীদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তির অবসান ঘটেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পরিচালিত এই অভিযানের মাধ্যমে সড়কটি দখলমুক্ত করা হয়। জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সরাসরি নেতৃত্বে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনের ব্যস্ত সড়কটির দুই পাশ দখল করে স্থায়ী ও অস্থায়ীভাবে বহু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এর ফলে ওই সড়কে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হতো, যা জরুরি প্রয়োজনে হাসপাতালে আসা রোগী ও সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।

এর আগে একাধিকবার সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর করা হয়নি।

একই অভিযানকালে শহরের প্রধান সড়কের সুপার মার্কেট সংলগ্ন এলাকারও বেশ কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘জনভোগান্তি দূর ও নাগরিক শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। জেলা শহর মাইজদীসহ পুরো জেলার যেখানেই সড়ক দখল করে অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়েছে, পর্যায়ক্রমে সেগুলোর বিরুদ্ধে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নোয়াখালী জেনারেল হাসপাতাল সড়কে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেটের সময় : ০১:০১:৪৮ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬