নিউইয়র্ক ১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

  • আপডেটের সময় : ১২:২৮:৫৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বোর্ডের অনুমতি ছাড়াই এইচ বি এম ইকবালের শেয়ার ট্রান্সফার করে বেঙ্গল টাইগার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হওয়া সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ সাবেক সংসদ সদস্য সিরাজুল মোল্লার আবেদনের প্রেক্ষিতে এমন আদেশ দেন।

যদিও বর্তমানে হাইকোর্টে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) স্থগিত করা প্রায় বন্ধ। তবে অবকাশকালীন ছুটির সময় এমন আদেশ দিয়েছেন হাইকোর্টের এই বেঞ্চ।

এর আগেও ভিন্ন নামে এই সিআইবি রিপোর্ট স্থগিত করতে গিয়ে পারেননি ঐ ব্যক্তি।

আদেশের পাশাপাশি কেন তাদের ঋণখেলাপির তালিকায় রাখা হয়েছে, তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট ৪ জনকে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

আপডেটের সময় : ১২:২৮:৫৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬