নিউইয়র্ক ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : ১২:৩৪:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ নিশ্চিত করতে বিএনপি সর্বশক্তি দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘কিছু কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে অন্যায়ভাবে কাজে লাগিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান।’

তিনি বলেন, ‘গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে।’

বিএনপি মানুষের জন্য ও দেশের কল্যাণে রাজনীতি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খাল খনন, নদী ড্রেজিং, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ দলের বিভিন্ন উদ্যোগ মানুষের কল্যাণকে কেন্দ্র করেই নেওয়া হয়েছে।

মুহুরী-কহুয়া প্রকল্পের প্রসঙ্গে তিনি বলেন, খাল ও নদী খননের উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে এ অঞ্চলের সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হবে। এর ফলে প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে চাষাবাদ সম্ভব হবে এবং ফসল উৎপাদন বাড়বে প্রায় ১ লাখ মেট্রিক টন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চীনা রোবটের তরবারি নাচ, তাক লাগল সৌদিতে

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলা, নিহত ৭

০১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

আপডেটের সময় : ১২:৩৪:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬