নিউইয়র্ক ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

  • আপডেটের সময় : ১২:৪৪:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা মাদরাসার সামনে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নওদা আজমপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ভ্যানচালক কামরুল ইসলাম (৪০) এবং কুষ্টিয়ার সদর উপজেলার ভাদালিয়া সস্তিপুর এলাকার হাশেম আলীর স্ত্রী ভ্যানের যাত্রী ভানুমতি (৫৫)।

মিরপুর থানা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সদরপুর মাদ্রাসার শিক্ষক শেখ মহিউদ্দিন জানান, সকালে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী শ্যামলী এস আর পরিবহন পাখিভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। এছাড়া গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও জানান, এখানে প্রায় এমন দুর্ঘটনা ঘটে। আমাদের শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হয়। তাই এখানে জরুরি ভিত্তিতে একটি স্পিড ব্রেকারের প্রয়োজন।

স্থানীয় আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রাকিবুজ্জামান জানান, বাসের ধাক্কায় পাখিভ্যানের যাত্রী এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালকের মৃত্যু হয়। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চীনা রোবটের তরবারি নাচ, তাক লাগল সৌদিতে

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলা, নিহত ৭

০১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

আপডেটের সময় : ১২:৪৪:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬