নিউইয়র্ক ০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউপি নির্বাচন শেষ করার লক্ষ্য সরকারের: মীর শাহে আলম

  • আপডেটের সময় : ১২:৩৮:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে সরকার। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,এই নির্বাচনের কোন কলঙ্ক বিএনপি সরকার বা  প্রধানমন্ত্রী তারেক রহমান ঘাড়ে নেবেন না। এই কারণে আগামী দিনগুলোতে ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, দল নিরপেক্ষভাবে গ্রহণযোগ্য করতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার। 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন চাইলে নির্বাচন গ্রহণযোগ্য করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়েও সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। জনগণের প্রত্যক্ষ ভোটে যাতে তাঁদের প্রতিনিধি নির্বাচিত হয়ে আসতে পারেন, এ জন্য যা যা প্রয়োজন, সরকার তা করবে।

এসময় জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সধারণ সম্পাদক মোঃ মাহমুদুন্নবী টিটুল ও জেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে গাইবান্ধায় পৌঁছালে সার্কিট হাউসে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় তিনি যোগ দেন। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিতে প্রশাসনিক তদন্ত সাজানো হতো’

নিরাপদ পানির নিশ্চয়তায় ২৫ হাজার কোটি টাকার সমন্বিত প্রকল্প হাতে নিচ্ছে সরকার

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউপি নির্বাচন শেষ করার লক্ষ্য সরকারের: মীর শাহে আলম

আপডেটের সময় : ১২:৩৮:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬