নিউইয়র্ক ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সাহিবজাদা ফারহান, বাদ পড়লেন বাবর-আফ্রিদিরা

  • আপডেটের সময় : ০১:৫৮:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আবারও পাকিস্তান ক্রিকেটে নেতৃত্বে পরিবর্তন এসেছে। টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কত্ব পেয়েছেন ওপেনার সাহিবজাদা ফারহান। সম্প্রতি এশিয়ান গেমসে তার নেতৃত্বেই রৌপ্যপদক জিতেছিল পাকিস্তান দল। তার পুরস্কার হিসেবেই নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন এই ডানহাতি ওপেনার। 

সবশেষ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় সালমান আলী আগাকে নেতৃত থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের স্কোয়াড থেকেও বাদ পড়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টি দল থেকে আরও বাদ পড়েছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং উইকেটরক্ষক উসমান খান।

তবে বাবর, শাহীন ও হারিস ইংল্যান্ড এবং শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দলে জায়গা ধরে রেখেছেন। ওয়ানডে দলে অধিনায়কত্ব বজায় রাখছেন শাহীন শাহ আফ্রিদি। 

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৯ অক্টোবর প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ১১ ও ১৩ অক্টোবর। এরপর ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে সাত ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে হবে প্রথম তিনটি ম্যাচ। এরপর বাকি লিগ ম্যাচ ও ফাইনালের জন্য টুর্নামেন্ট চলে যাবে লাহোরে।

পাকিস্তানের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল: সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, খাজা নাফে (উইকেটকিপার), মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, মুহাম্মদ ইমরান রন্দহাওয়া, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

পাকিস্তানের ১৬ সদস্যের ওয়ানডে দল: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নওয়াজ, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পাকিস্তানের টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সাহিবজাদা ফারহান, বাদ পড়লেন বাবর-আফ্রিদিরা

আপডেটের সময় : ০১:৫৮:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬