নিউইয়র্ক ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিশেষ মুহূর্তগুলো মিস করবো,’ বিদায়ের আগে আবেগঘন মেসি

  • আপডেটের সময় : ০১:৫৯:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। বিদায়ী ম্যাচকে সামনে রেখে দলীয় অনুশীলনেও যোগ দিয়েছেন মেসি। 

অনুশীলনে বেশ হাসিখুশি দেখা গেছে মেসিকে। তবে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামার আগে স্বাভাবিকভাবেই বেশ আবেগঘন পরিস্থিতি পার করছেন এই মহাতারকা। সেটাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। 

এজেইজার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে অনুশীলন করছে আর্জেন্টিনা দল। সেখানকার কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিয়েছেন মেসি। কঠোর অনুশীলন কিংবা সতীর্থদের সঙ্গে উৎফুল্ল সেসব ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিত এসব বিশেষ মুহূর্ত মিস করবো।’

সতীর্থদের পাশে হাসিমুখে অনুশীলন করছেন– এমন সব ছবির মধ্যে একটি ছবি বিশেষভাবে নজর কাড়ে। এতে দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফের সদস্য এবং এমনকি মাঠ ও এএফএ কর্মীদের মাঝে ছিলেন সভাপতি ক্লাদিও তাপিয়াও। আর্জেন্টিনার জার্সিতে মেসির পথচলা ছিল দীর্ঘ, কঠিন এবং শেষ পর্যন্ত অবিশ্বাস্য সাফল্যে ভরা। জাতীয় দলের হয়ে বছরের পর বছর হতাশা ও ব্যর্থতার পর ২০২১ সালে জিতেছিলেন কোপা আমেরিকা। এরপর কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে পূর্ণতা দেন আন্তর্জাতিক ক্যারিয়ারকে। আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জিতে ইতি টানতে যাচ্ছেন এই মহাতারকা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘বিশেষ মুহূর্তগুলো মিস করবো,’ বিদায়ের আগে আবেগঘন মেসি

আপডেটের সময় : ০১:৫৯:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬