নিউইয়র্ক ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবিলম্বে হুথি হামলা বন্ধের দাবি সৌদি আরব, মিসর, পাকিস্তান ও তুরস্কের

  • আপডেটের সময় : ০১:১১:৪৩ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির বিভিন্ন বেসামরিক স্থাপনায় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি মিলিশিয়াদের হামলার তীব্র নিন্দা জানিয়ে তা অবিলম্বে ও বিনাশর্তে বন্ধের যৌথ দাবি জানিয়েছে সৌদি আরব, মিসর, পাকিস্তান ও তুরস্ক। 

রোববার (১২ অক্টোবর) আল অ্যারাবিয়া প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, যৌথভাবে ‘আর৪ গ্রুপ’ নামে পরিচিত এই চার দেশ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিবৃতি প্রদান করে।

যৌথ বিবৃতিতে চার দেশ জানায়, হুথিদের এই হামলায় বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন এবং অবকাঠামোর ক্ষতি সাধিত হয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই ধরনের হামলা সৌদি আরবের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং এটিকে অন্যায্য ও বিপজ্জনক বৃদ্ধি হিসেবে অভিহিত করা হয়েছে।

চার দেশ সৌদি আরবের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং নিজেদের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষায় জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী দেশটির গৃহীত যে কোনো বৈধ পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

একই সাথে ‘আর৪ গ্রুপ’ হুথিদের এই হামলা ও এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর সৃষ্ট যে কোনো ঝুঁকির জন্য তাদের সম্পূর্ণ দায়ী করেছে। বিবৃতিটিতে অবিলম্বে ও শর্তহীনভাবে সকল হামলা বন্ধের জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আল আরাবিয়া

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

রাহুল গান্ধীর পদযাত্রা ঘিরে দিল্লিতে মেট্রো স্টেশন বন্ধ, মোতায়েন হাজারো পুলিশ

সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধী দল, দিল্লিতে নিরাপত্তা জোরদার

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অবিলম্বে হুথি হামলা বন্ধের দাবি সৌদি আরব, মিসর, পাকিস্তান ও তুরস্কের

আপডেটের সময় : ০১:১১:৪৩ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬