নিউইয়র্ক ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩৪ বছর বয়সে মারা গেলেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিটে

  • আপডেটের সময় : ০১:০৭:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা আরজে মিটে মারা গেছেন। ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার প্রতিনিধিরা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসের ব্রাউনসভিলে মৃত্যু হয়। পরে তার মৃত্যুর কারণ আত্মহত্যা বলে নিশ্চিত করা হয়।

‘ব্রেকিং ব্যাড’ সিরিজে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পান আরজে মিটে। সিরিজে তিনি ছিলেন ব্রায়ান ক্র্যানস্টন অভিনীত ওয়াল্টার হোয়াইটের ছেলে।

চরিত্রটির মধ্য দিয়ে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছিলেন এই অভিনেতা।

বাস্তব জীবনেও চরিত্রটির মতো সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন মিটে। নিজের শারীরিক অভিজ্ঞতাকে অভিনয়ে কাজে লাগানোর পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার এবং বিনোদনজগতে তাদের প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে সোচ্চার ছিলেন তিনি।

২০০৮ সালে প্রচার শুরু হওয়া ‘ব্রেকিং ব্যাড’-এর পাঁচটি সিজনেই অভিনয় করেছেন মিটে।

ভিন্স গিলিগানের নির্মিত সিরিজটি টেলিভিশনের অন্যতম প্রশংসিত অপরাধনির্ভর নাটক হিসেবে পরিচিত। এতে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয়।

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের জ্যাকসনে জন্ম মিটের। জন্মের সময় মস্তিষ্কে ক্ষতি হওয়ায় শারীরিক জটিলতা দেখা দেয় তার। তিন বছর বয়সে সেরিব্রাল পালসি শনাক্ত হওয়ার পর দত্তক পরিবারে বেড়ে ওঠেন তিনি।

নিজের শারীরিক অবস্থাকে অভিনয়ের পথে বাধা হতে দেননি মিটে। বরং ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পর্দায় প্রতিবন্ধী মানুষের জীবন ও বাস্তবতা তুলে ধরেছেন। তার অভিনয় বিনোদনজগতে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

‘ব্রেকিং ব্যাড’-এর পরও বেশ কয়েকটি সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন মিটে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সুইচড অ্যাট বার্থ’, ‘দ্য রিকল’, ‘দ্য ওক রুম’ এবং নেটফ্লিক্সের সুপারহিরোভিত্তিক সিরিজ ‘দ্য গার্ডিয়ানস অব জাস্টিস’।

অভিনয়ের বাইরেও প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে সক্রিয় ছিলেন এই অভিনেতা। ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। নিজের দাতব্য সংস্থা মিটে ফাউন্ডেশনের মাধ্যমেও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে যুক্ত ছিলেন। প্রতিবন্ধী মানুষকে ঘিরে প্রচলিত নেতিবাচক ধারণা বদলানো এবং বিনোদনজগতে তাঁদের অংশগ্রহণ বাড়ানো ছিল তার কাজের অন্যতম লক্ষ্য।

মৃত্যুর আগে নতুন সিনেমা ‘টকিং টু স্ট্রেঞ্জার্স’-এর প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন মিটে। ছবিটিতে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেপ্টেম্বরের শেষ দিকে সিনেমাটির প্রদর্শনীতেও অংশ নেন। অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আলবুকার্কে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাকে।

ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের অপেক্ষায় ছিলেন এই অভিনেতা। দীর্ঘদিনের প্রেমিকা কেনেডি সুয়ারেজের সঙ্গে ২০২৫ সালে বাগ্‌দান হয় তার। ২০১৮ সালে শুরু হয়েছিল তাদের সম্পর্ক।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প

১৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

৩৪ বছর বয়সে মারা গেলেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিটে

আপডেটের সময় : ০১:০৭:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬