নিউইয়র্ক ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্ত্রীর বিয়ের দায়িত্বে ‘স্পাইডার-ম্যান’ খ্যাত টোবি

  • আপডেটের সময় : ১২:৩৭:০৩ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়িয়েছেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’খ্যাত এই অভিনেতা শুধু সাবেক স্ত্রীর বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না, বরং বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনার দায়িত্বও পালন করেছেন। সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল চুম্বনের মুহূর্তেও তাকে পাশে দেখা গেছে। বিষয়টি ঘিরে হলিউডে শুরু হয়েছে আলোচনা।

গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ‘ফোর সিজনস রিসর্ট লানাই’-এ জেনিফার মেয়ার ও ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির বিয়ের আসর বসেছিল। জিয়োফ্রি হলেন নাইজেরিয়ার ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। 

জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে হলিউডের একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোসও অনুষ্ঠানে যোগ দেন।

টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেন। ২০১৬ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন এবং ২০২০ সালে আইনি বিচ্ছেদের আবেদন করেন। তাদের দুটি সন্তান রয়েছে।২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০১৬ সালে টোবি ও জেনিফার আলাদা হওয়ার ঘোষণা দেন এবং ২০২০ সালে আইনি বিচ্ছেদের আবেদন করেন। তাদের দুটি সন্তান রয়েছে। বিচ্ছেদের বহু বছর পর প্রাক্তন স্ত্রীর বিয়েতে টোবি ম্যাগুয়ারের এই আন্তরিক উপস্থিতি এবং নবদম্পতির চুম্বনের মুহূর্তে তার উপস্থিতি নতুন করে কৌতূহল তৈরি করেছে। প্রাক্তন স্ত্রীর জীবনের বিশেষ দিনে তার পাশে থাকা এবং বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করার বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

রাহুল গান্ধীর পদযাত্রা ঘিরে দিল্লিতে মেট্রো স্টেশন বন্ধ, মোতায়েন হাজারো পুলিশ

সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধী দল, দিল্লিতে নিরাপত্তা জোরদার

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সাবেক স্ত্রীর বিয়ের দায়িত্বে ‘স্পাইডার-ম্যান’ খ্যাত টোবি

আপডেটের সময় : ১২:৩৭:০৩ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬