নিউইয়র্ক ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইয়ামাল এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়’

  • আপডেটের সময় : ০১:২৪:৫৬ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

লামিন ইয়ামালের মাঠের অবিশ্বাস্য সব পারফরম্যান্সের আড়ালে একটি সত্য তিনি নেহায়েত ১৯ বছর বয়সী এক তরুণ। আর সেটাই যেন বিশ্ববাসীকে নতুন করে মনে করিয়ে দিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। শনিবার (১৭ অক্টোবর) রিয়াল বেতিসের বিপক্ষে অবিশ্বাস্য সব আক্রমণে মুগ্ধতা ছড়িয়েছেন বার্সেলোনার এই তরুণ। 

ফলে এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড় বলে দাবি করলেন বার্সা কোচ।

রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়ে লা লিগায় নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে হান্সি ফ্লিকের দল। শুধু জয়ই নয়, এই ম্যাচে ৫৮ বছরের পুরোনো এক কীর্তিও ছুঁয়েছে বার্সেলোনা। লা লিগার ইতিহাসে মাত্র দ্বিতীয় দল হিসেবে মৌসুমের প্রথম ৯ ম্যাচের সব কটিতে জিতেছে তারা। এর আগে, ৫৮ বছর আগে এমন কীর্তি গড়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

জানা যায়, প্রথম গোল করে ও তৃতীয় গোলে অ্যাসিস্ট করে ম্যাচ জেতানো অবদান রাখেন ইয়ামাল। পুরো ম্যাচে ডানপ্রান্ত দিয়ে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে থাকেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। অবিশ্বাস্য পারফরম্যান্সের পর তাকে নিয়ে প্রশংসা করতে কার্পণ্যতা দেখাননি ফ্লিক।

বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় দলে কাজ করার সুবাদে অনেক বিশ্বমানের প্রতিভাদের দেখার সুযোগ হয়েছে ফ্লিকের। সেই অভিজ্ঞতা থেকে ইয়ামালকে অন্যদের চেয়ে এগিয়ে রাখলেন তিনি। 

প্রথম গোলটি যেভাবে করেছেন ইয়ামাল, তাতে ফ্লিক মুগ্ধ। প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে বোকা বানিয়ে বক্সের প্রান্ত থেকে উঁচু শটে জাল কাঁপান তিনি। মাচের পর সংবাদ সম্মেলনে ফ্লিক বলেছেন, ‘তার করা প্রথম গোলই দেখুন, এটা অসাধারণ। ঠিক এখন সে বিশ্বের সেরা খেলোয়াড়।’

আমি তার পারফরম্যান্সে খুব খুশি এবং আমি এটাই বলতে চাই জানিয়ে বার্সা কোচ বলেন, ‘অবশ্য তার চাপ আছে, তার বয়স ১৯ বছর এবং প্রত্যেক ম্যাচেই খেলেছে। কিন্তু সে শতভাগ মনোযোগী ও প্রতিশ্রুতিবদ্ধ। সে খুব ভালো। তার পারফরম্যান্স ও মানসিকতা অবিশ্বাস এবং সেরা খেলোয়াড়রা এমনই।’

ফ্লিক বলেন, ‘আমি তাকে বলেছিলাম আমি খুব গর্বিত। কারণ সে চমৎকার খেলা খেলেছে।’

টানা ৯ জয়ে বার্সেলোনা ২৭ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে। ৯ পয়েন্ট পিছিয়ে চার নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরবর্তী লিগ ম্যাচ তাদের। তার আগে চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর  মুখোমুখি হবে কাতালানরা।

এদিকে ২০২৬ সালের ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ফুটবলবিশ্বে আলোচনা চলছে। সম্ভাব্য বিজয়ীদের তালিকায় রয়েছেন একাধিক তারকা। তবে নিজের পছন্দের খেলোয়াড় বেছে নিতে দ্বিধা করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। তার চোখে, এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার বার্সেলোনার স্প্যানিশ তরুণ লামিনে ইয়ামাল।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

টাকার বিনিময়ে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় করছেন চীনের পর্যটকেরা

স্ত্রী ও নিজেকে শেষ করার আগে বাবা ও বাড়িওয়ালার নাম্বার অফিসে মেইল করেন আসলাম

১৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘ইয়ামাল এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়’

আপডেটের সময় : ০১:২৪:৫৬ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬