নিউইয়র্ক ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে পরিবর্তন

  • আপডেটের সময় : ০১:২৭:৩৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শেষ করেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল। তবে ঢাকায় পা রাখার আগেই স্কোয়াডে পরিবর্তন এনেছে ক্যারিবীয়ানরা। 

ব্যক্তিগত ও পারিবারিক কারণে ভারত থেকে দেশে ফিরে যাচ্ছেন কিমো পল। তার বদলি হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন শামার স্প্রিঙ্গার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

২৮ বছর বয়সী স্প্রিঙ্গারের এখনো টেস্ট অভিষেক হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি ওয়ানডে ও ১২টি টি–টোয়েন্টি খেলেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে তার রান ১ হাজার ৪৩, উইকেট ৫৮টি।

২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে ব্যাট হাতে ভালো মৌসুম কাটিয়েছেন স্প্রিঙ্গার। চার ম্যাচে ৫০.২০ গড়ে করেছেন ২৫১ রান। তবে বোলিংয়ে তেমন সফল ছিলেন না, ৮ ইনিংসে ৪২ গড়ে নিয়েছেন ৭ উইকেট।

কিমো পলের বদলি হিসেবে স্প্রিঙ্গারের পাশাপাশি ওজে শিল্ডস ও নিয়াল স্মিথের নামও বিবেচনায় ছিল। তবে চোটের কারণে তাদের কাউকেই নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে সিডব্লুআই।

বাংলাদেশ সফরে ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুরে হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে, চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

টাকার বিনিময়ে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় করছেন চীনের পর্যটকেরা

স্ত্রী ও নিজেকে শেষ করার আগে বাবা ও বাড়িওয়ালার নাম্বার অফিসে মেইল করেন আসলাম

১৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে পরিবর্তন

আপডেটের সময় : ০১:২৭:৩৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬