নিউইয়র্ক ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেপাল ফ্র্যাঞ্চাইজি দলের কোচ হলেন মিসবাহ

  • আপডেটের সময় : ০১:২৮:৫৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল) টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তৃতীয় আসরে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান কোচ মিসবাহ উল হক। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে সুধুরপশ্চিম রয়্যালস। 

ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অন্যতম শ্রদ্ধাভাজন ব্যক্তি, সাবেক অধিনায়ক ও প্রধান কোচ মিসবাহ উল হক এখন সুদূরপশ্চিম রয়্যালসের।’

এনপিএলের প্রথম দুই আসরে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন নেপালের সাবেক খেলোয়াড় জগৎ তামাতা। প্রথম দুই আসরে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি সুধুরপশ্চিম। এবার মিসবাহর অধীনে শিরোপা খরা কাটাতে চায় তারা। 

নেপাল ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে এবং নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ৫২ বছর বয়সী মিসবাহ। ফ্র্যাঞ্চাইজির দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আসন্ন মৌসুমে সুধুরপশ্চিম রয়্যালসের প্রধান কোচ হতে পেরে আমি খুবই আনন্দিত। নেপালে ক্রিকেটের প্রতি মানুষের আবেগ ও ভালোবাসা সম্পর্কে অনেক শুনেছি। এবার নেপাল ক্রিকেটের অংশ হতে এবং প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

পাকিস্তানের হয়ে তিন সংস্করণেই খেলেছেন মিসবাহ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ২৭৬ ম্যাচে ১১,১৩২ রান করেছেন তিনি। ২০১৭ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মিসবাহ। এরপর কোচিং পেশায় যুক্ত হন তিনি। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন তিনি। 

২০২৬ সালে পেশোয়ার জালমির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মিসবাহ। সেই বছর শিরোপা ঘরে তুলে পেশোয়ার। আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে এনপিএল। ২১ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

টাকার বিনিময়ে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় করছেন চীনের পর্যটকেরা

স্ত্রী ও নিজেকে শেষ করার আগে বাবা ও বাড়িওয়ালার নাম্বার অফিসে মেইল করেন আসলাম

১৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নেপাল ফ্র্যাঞ্চাইজি দলের কোচ হলেন মিসবাহ

আপডেটের সময় : ০১:২৮:৫৭ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬