নিউইয়র্ক ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাত বছর বয়সেই ৪৯ বই প্রকাশ নিউইয়র্কে খুদে কবির রেকর্ড

  • আপডেটের সময় : ১২:৪৩:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সাত বছর বয়সী পরমা টি পার্লের প্রথম কবিতার বই ‘স্মেল অব মাই ওয়ার্ডস’ প্রকাশনা উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে কবি, লেখক, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের উপস্থিতিতে উদ্‌যাপিত হয় খুদে এই লেখকের সাহিত্যজগতে প্রথম পদক্ষেপ।

খবর দ্য সাউথ এশিয়ান টাইমস জ্যাকসন হাইটসের জিউস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পরমার সৃজনশীলতা ও অর্জনের প্রশংসা করেন অতিথিরা। ২০১৯ সালের ২ জানুয়ারি জন্ম নেওয়া পরমা কুইন্সের জ্যামাইকায় অবস্থিত অ্যাবিগেইল অ্যাডামস স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার প্রথম বইয়ে রয়েছে নিজের লেখা ৪৯টি কবিতা। এসব কবিতায় শৈশবের কল্পনা, আবেগ, ভয়, স্বপ্ন ও আশার নানা দিক উঠে এসেছে।

অল্প বয়সে বই প্রকাশের এই উদ্যোগ শিশুর সৃজনশীলতা বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের উৎসাহের গুরুত্ব তুলে ধরে। পরমার জন্য এটি শুধু বই প্রকাশের ঘটনা নয়, নিজের ভাবনা ও কল্পনার জগৎ পাঠকের সামনে তুলে ধরারও একটি সুযোগ।

বইটির উল্লেখযোগ্য কবিতাগুলোর একটি ‘মাই ফিয়ার ইজ হিয়ার’। এতে ভয়কে জয় করা, প্রস্তুতি নেওয়া এবং স্বপ্নপূরণের আনন্দের কথা বলা হয়েছে। সহজ ভাষায় লেখা কবিতাটিতে পরমা বোঝানোর চেষ্টা করেছে, জীবনে ভয় বা অনিশ্চয়তা থাকলেও তা সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা হওয়া উচিত নয়।

কবিতাটির কয়েকটি পঙ্‌ক্তিতে বলা হয়েছে, ভয় আসতে পারে, তাই প্রস্তুত থাকতে হবে। একসময় যে স্বপ্ন হারিয়ে গিয়েছিল, তা পূরণ হলে আনন্দ উদ্‌যাপন করতে হবে। শিশুর সরল উপলব্ধি থেকে লেখা কবিতাটি ছোট পাঠকদের উৎসাহিত করার মতো একটি বার্তা দেয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাবার ভাইরাল ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশিদের নয়: মসজিদে নববী কর্তৃপক্ষ

ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা

২০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সাত বছর বয়সেই ৪৯ বই প্রকাশ নিউইয়র্কে খুদে কবির রেকর্ড

আপডেটের সময় : ১২:৪৩:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬