নিউইয়র্ক ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো জ্বলবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • আপডেটের সময় : ১২:৫২:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ডেমোক্র্যাটরা জয়ী হলে যুক্তরাষ্ট্রেও ফ্রান্সের মতো ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সোমবার (১৯ অক্টোবর) কানসাস অঙ্গরাজ্যের পার্ক সিটিতে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

ফ্রান্সের সাম্প্রতিক সহিংস বিক্ষোভকে উদাহরণ হিসেবে টেনে ট্রাম্প দাবি করেন, রিপাবলিকানরা জয়ী না হলে একই পরিস্থিতি মার্কিন মুলুকেও দেখা দেবে। ফ্রান্সের জ্বলন্ত গির্জার চূড়া ও দাবানলের উদাহরণ দিয়ে তিনি মন্তব্য করেন, চরমপন্থী ডেমোক্র্যাটরা আমেরিকাকে সেই একই পরিণতিতে নিয়ে যেতে চায়।

ইরান যুদ্ধ ও মূল্যবৃদ্ধির কারণে ভোটারদের অসন্তোষের মুখে পড়া রিপাবলিকান প্রার্থী রজার মার্শালকে জেতাতে ট্রাম্প এই ক্যানসাস সফর করেন। ক্যানসাসে গত ৯৪ বছর ধরে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হননি, তবে এবার ডেমোক্র্যাটিক প্রার্থী অ্যাডাম হ্যামিল্টনের সাথে কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছেন প্রথম মেয়াদের সিনেটর মার্শাল।

রয়টার্স-ইপসোস জনমত জরিপ অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের জনসমর্থন কমে ৩১ শতাংশের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। প্রচারণা সভায় ট্রাম্প ডেমোক্র্যাটদের কটাক্ষ করতে অভিবাসীবিরোধী ও মুসলিমবিরোধী মন্তব্যও পুনর্ব্যক্ত করেন।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাবার ভাইরাল ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশিদের নয়: মসজিদে নববী কর্তৃপক্ষ

ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা

২০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো জ্বলবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আপডেটের সময় : ১২:৫২:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬