নিউইয়র্ক ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের

  • আপডেটের সময় : ১২:৫৩:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম অবিলম্বে পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্র কখনোই মেক্সিকো নয় এবং এই নাম পরিবর্তনের ফলে রাজ্যের জমির দাম ও মানুষের আয় বৃদ্ধি পাবে।

ক্যানসাসে এক নির্বাচনী জনসভায় যাওয়ার আগে দেওয়া এই বক্তব্যে ট্রাম্প নির্বাচন জালিয়াতি বন্ধের দাবি তোলার পাশাপাশি নাম পরিবর্তনের বিষয়ে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভৌগোলিক নাম পরিবর্তনের এই প্রচেষ্টা ট্রাম্পের রাজনৈতিক কৌশলেরই অংশ। 

এর আগে তিনি লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ এবং মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘মেক্সিকো উপসাগরকে আমেরিকা উপসাগর’ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাবও তিনি দিয়েছিলেন।

প্রেসিডেন্টের এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছেন নিউ মেক্সিকোর ডেমোক্র্যাটিক গভর্নর মিশেল লুহান গ্রিশাম। তিনি নিশ্চিত করে জানান, যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার বহু আগে ষোড়শ শতক থেকেই নিউ মেক্সিকোর অস্তিত্ব ছিল এবং ভবিষ্যতেও এর নাম অপরিবর্তিত থাকবে। একই মতামত ব্যক্ত করে রাজ্যের সেনেটর বেন রে লুহান বলেন, নিউ মেক্সিকোর এই নাম বছরের পর বছর ধরে তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে টিকে রয়েছে।

মার্কিন সংবিধান অনুযায়ী কোনো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করার একক ক্ষমতা প্রেসিডেন্টের নেই, কারণ এই প্রক্রিয়াটি সংশ্লিষ্ট রাজ্যের অভ্যন্তরেই নিষ্পন্ন হতে হয়। তবে বিভিন্ন নদী ও জলাশয়ের সরকারি নথিভুক্ত নাম পরিবর্তনের ক্ষেত্রে প্রেসিডেন্টের প্রশাসনিক এখতিয়ার রয়েছে।

সূত্র: সিএনএন

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাবার ভাইরাল ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশিদের নয়: মসজিদে নববী কর্তৃপক্ষ

ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা

২০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের

আপডেটের সময় : ১২:৫৩:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬