নিউইয়র্ক ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিসরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত ৩০

  • আপডেটের সময় : ১২:৫৬:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মিশরের রাজধানী কায়রোর সঙ্গে দক্ষিণাঞ্চলের সংযোগকারী গুরুত্বপূর্ণ মহাসড়কে বাস ও ভারী ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিউত ওয়েস্টার্ন ডেজার্ট রোডের ৫৫ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ২৮টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার আশপাশের হাসপাতালগুলোকে জরুরি চিকিৎসাসেবার প্রস্তুতি বাড়ানো এবং হতাহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গিজার দিকে যাওয়া আঞ্চলিক সড়কের প্রবেশপথের কাছে মহাসড়কে বাস ও পণ্যবাহী ট্রাকটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাবার ভাইরাল ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশিদের নয়: মসজিদে নববী কর্তৃপক্ষ

ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা

২০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মিসরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত ৩০

আপডেটের সময় : ১২:৫৬:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬