নিউইয়র্ক ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় এবার যুবদল নেতা গুলিবিদ্ধ

  • আপডেটের সময় : ০১:১৯:২৬ অপরাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে এই ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে তাকে গুলি করা হয়েছে বলে জানা গেছে।

গুলিবিদ্ধ রামিম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে ও স্থানীয় মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

স্থানীয় সূত্র জানায়, সকালে ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন রামিম। পথে গ্রামের আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলি তার পিঠের ডান পাশে বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

তেরখাদা থানার ওসি আহমেদ আলী বিশ্বাস বলেন, ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবির সিদ্দিক শুভ্র জানান, পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধীদের শনাক্তকরণসহ দ্রুত গ্রেপ্তারে সচেষ্ট আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ওই এলাকায় পুলিশের বিশেষ নজরদারি বজায় রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে খুলনা মহানগরীতে দুইজনকে গুলি করে হত্যা করা হয়। ওই দিন ভোরে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম তুষার (৩২) নামের এক যুবককে প্রতিপক্ষ গ্রুপের দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। একই দিন সন্ধ্যায় নগরীর জিন্নাপাড়া বউবাজার এলাকায় খুশি বেগম (২৫) নামে এক গৃহবধূকে তার মায়ের সামনেই মাথায় গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধে বাঁচতে নিজেই পা কাটলেন, পরে উদ্ধার

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

খুলনায় এবার যুবদল নেতা গুলিবিদ্ধ

আপডেটের সময় : ০১:১৯:২৬ অপরাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬