নিউইয়র্ক ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

  • আপডেটের সময় : ১২:০৫:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

খুলনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে তেরখাদা উপজেলা সদরের কাটেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন। ঘটনার পর বাজারের দোকানপাট প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার তেরখাদা উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাইয়ের সঙ্গে যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবিরের ছেলের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সকাল ১১টার দিকে উভয় পক্ষের লোকজন কাটেঙ্গা বাজারে থানার সামনে জড়ো হন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সেসময় তাদের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায়। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ থেকে সাতজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন। বর্তমানে তেরখাদা উপজেলা সদরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশের তৎপরতায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাবার ভাইরাল ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশিদের নয়: মসজিদে নববী কর্তৃপক্ষ

ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা

২০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

আপডেটের সময় : ১২:০৫:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬