নিউইয়র্ক ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন, পুড়েছে আসবাবপত্র

  • আপডেটের সময় : ০১:২১:২৩ অপরাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের অগ্নিসংযোগে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এতে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের উত্তর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভবনে থাকা ব্যাংকের দুই কর্মকর্তা-কর্মচারী অল্পের জন্য রক্ষা পান।

এ ঘটনায় শনিবার (২৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার।

গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল ম্যানেজার তাপস আচার্য জানান, রাত সোয়া ৩টার দিকে ব্যাংকের নৈশপ্রহরী শাখা ব্যবস্থাপককে আগুন লাগার বিষয়টি জানান। নৈশপ্রহরীর ভাষ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় কেউ জানালা দিয়ে ঢিলের মতো কিছু একটি নিক্ষেপ করে। এর কিছুক্ষণ পরই ভবনে আগুন ধরে যায়।

তিনি বলেন, ‘শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান আমাকে ফোন করে আগুন লাগার বিষয়টি জানান। আমি তাকে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

তাপস আচার্য আরও জানান, দুর্গাপূজার ছুটিতে তিনি ঢাকায় ছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটি বাতিল করে চাঁদপুরে ফিরে আসেন। আগুনে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেলেও গুরুত্বপূর্ণ নথিপত্রের কোনো ক্ষতি হয়নি।

আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, নিক্ষেপ করা বস্তুটি পেট্রলবোমা ছিল কি না, তা তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে স্টেশন লিডার নজরুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৪টা ১০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ সম্পদ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। অগ্নিকাণ্ডে আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ‘ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধে বাঁচতে নিজেই পা কাটলেন, পরে উদ্ধার

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন, পুড়েছে আসবাবপত্র

আপডেটের সময় : ০১:২১:২৩ অপরাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬