নিউইয়র্ক ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনুশীলনের সময় মাঠেই লুটিয়ে পড়লেন বায়ার্ন কোচ

  • আপডেটের সময় : ০১:৩৯:০৮ অপরাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ভাইরাস সংক্রমণের ধকল কাটিয়ে পুরোপুরি সেরে ওঠার আগেই ফের অসুস্থ হয়ে পড়েছেন বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। শুক্রবার (২৩ অক্টোবর) বায়ার্নের দ্বিতীয় দলের অনুশীলন মাঠে হঠাৎ অসুস্থ বোধ করলে জরুরি চিকিৎসকের সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ৪০ বছর বয়সী এই বেলজিয়ান কোচকে মিউনিখের একটি হাসপাতালে নেওয়া হয়।

জার্মান চ্যাম্পিয়নরা এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, গত কয়েক দিন ধরে ভাইরাসে আক্রান্ত ছিলেন বেলজিয়ান এই কোচ এবং দলের বেশ কয়েকটি অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি।

জার্মান সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, কোম্পানির শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে বায়ার্নের আনুষ্ঠানিক বিবৃতিতে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বায়ার্ন জানিয়েছে, কোম্পানিকে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। 

ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘শুক্রবার এফসি বায়ার্নের দ্বিতীয় দলের অনুশীলন চলাকালে অসুস্থ হয়ে পড়ায় ভিনসেন্ট কোম্পানির চিকিৎসার প্রয়োজন হয়। প্রথম দলের কোচ হিসেবে তিনি দ্বিতীয় দলের অনুশীলন দেখছিলেন। হাসপাতালে তাঁর বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং তিনি চিকিৎসাধীন থাকবেন।’

এদিকে বায়ার্নের ক্রীড়া বিভাগের বোর্ড সদস্য ম্যাক্স এবার্ল কোম্পানির সুস্থতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘কোম্পানি প্রয়োজনীয় সব চিকিৎসা ও সহায়তা পাচ্ছেন। সুস্থ হতে তার যতটা সময় প্রয়োজন, তাকে সেই সময় দেওয়া হবে। তার কোচিং স্টাফের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। বায়ার্নের সবাই ভিনিকে দ্রুত সুস্থ হয়ে ওঠার শুভকামনা জানাচ্ছে।’

এর আগে, গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে বায়ার্ন। অসুস্থতা নিয়ে ম্যাচের আগে তিনি বলেছিলেন, ‘কোচ হিসেবে আপনি সব সময় সবকিছু করতে চান, সবকিছুর দেখভাল করতে চান। গত সপ্তাহে বেশ খারাপ একটি ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। এরপরও শরীরের কথা শুনিনি। একপর্যায়ে শরীরই বলে দিয়েছে, এবার থামো।’

২০২৪ সালে ম্যানচেস্টার সিটির সাবেক এই ডিফেন্ডার বায়ার্নের কোচের দায়িত্ব নেন। তার অধীনে জার্মান ক্লাবটি প্রথম দুই মৌসুমেই বুন্দেসলিগার শিরোপা জেতে।

বুন্ডেসলিগার শীর্ষে থাকা দলটি আগামী রোববার ফ্রেইবুর্গের মাঠে খেলতে যাবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধে বাঁচতে নিজেই পা কাটলেন, পরে উদ্ধার

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অনুশীলনের সময় মাঠেই লুটিয়ে পড়লেন বায়ার্ন কোচ

আপডেটের সময় : ০১:৩৯:০৮ অপরাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬