নিউইয়র্ক ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয় দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ শেষ করলো বাংলাদেশের ফর্টিস 

  • আপডেটের সময় : ০১:৪০:৫৫ অপরাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জয় দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ অভিযান শেষ করেছে বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি। শুক্রবার (২৩ অক্টোবর) কুয়েতের মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পিছিয়ে পড়েও তাজিকিস্তানের ক্লাব রেগার-তাদাজকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা।

তবে এই জয়ের পরও ফর্টিস গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি।এর আগে কুয়েতের আল-কাদসিয়া ক্লাবের কাছে ৩-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ফর্টিস। দ্বিতীয় ম্যাচে ভারতের এফসি গোয়ার কাছে হারে ২-১ ব্যবধানে। প্রথম দুই ম্যাচে হারই নিশ্চিত করে দেয় গ্রুপ পর্ব থেকেই ফর্টিসের বিদায়।

তবে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত খেলেছে ফর্টিস। যদিও ম্যাচের ১২ মিনিটে শেরজোদ মাখামাদিয়েভের গোলে এগিয়ে যায় তাজিক ক্লাবটি। এরপর দ্বিতীয়ার্ধে রাফায়েল টুডু, শিয়ান কাওয়াসাকি এবং শুকি ইতোফুসার গোল জয় এনে দেয় ফর্টিসকে।

ফর্টিস গোল খাওয়ার পাঁচ মিনিট পরই ম্যাচের মোড় ঘুরে যায়। বক্সের বাইরে ফাউল করার অপরাধে রেগার-তাদাজের গোলকিপার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বদলি গোলকিপার শাখোবিদ্দিন মাখমুদজোদা অবশ্য পা ওমারের এক বাঁকানো ফ্রি-কিক দারুণভাবে রুখে দেন।

দশজনের রেগার–তাদাজের বিপক্ষে ফর্টিস সমতা ফেরায় ৬৭তম মিনিটে সমতা সূচক গোল পায় ফর্টিস। পা ওমার বাবু পাস থেকে রাফায়েল টুডু দারুণ এক ব্যাকহিলে বল জালে জড়ান।

এরপর ম্যাচের ৭১ মিনিটে এগিয়ে যায় ফর্টিস। মোহাম্মদ ইব্রাহিমের বাড়িয়ে দেওয়া ক্রসে অনন্ত তামাং হেড করলে বল পান শিয়ান কাওয়াসাকি, যিনি জোরালো ভলিতে বল জালে জড়ান। ম্যাচের ৮৮ মিনিটে জাপানে জন্ম ও বেড়ে ওঠা শুকি ইতোফুসা গোল করে ফর্টিসের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধে বাঁচতে নিজেই পা কাটলেন, পরে উদ্ধার

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জয় দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ শেষ করলো বাংলাদেশের ফর্টিস 

আপডেটের সময় : ০১:৪০:৫৫ অপরাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬