নিউইয়র্ক ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিপরীক্ষায় ডোনাল্ড ট্রাম্প, চ্যালেঞ্জে ডেমোক্র্যাটরা

  • আপডেটের সময় : ১২:৫১:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গত দুই বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কতটা জনবান্ধবমূলক কাজ করেছে তার রায় আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দেবেন মার্কিনিরা। ট্রাম্পের কথায় তার প্রশাসনের সাফল্যে কতটা মার্কিনিরা খুশি তা জানা যাবে আজ। দিনটি তার জন্য অগ্নিপরীক্ষাও বটে। কারণ ভোটাভুটির আগে বিভিন্ন সমীক্ষায় রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটরাই এগিয়ে আছেন।

তবে এই জনমত জরিপ সব সময় ভালো ফল দেয় না এমন প্রমাণও আছে। ফলে ২০২৪ সালের নভেম্বর ডেমোক্র্যাটরা কংগ্রেসে হারানো নিয়ন্ত্রণ ফিরে পাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তাই এই নির্বাচন ডেমোক্র্যাটদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ বর্তমান অবস্থা বহাল থাকলে আগামী দুই বছর অনায়াসে কোনো চাপ ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্প তার কাজ চালিয়ে যাবেন, যা ডেমোক্র্যাটদের জন্য সুখকর নাও হতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে খুশি নন মার্কিনিরা। পরিস্থিতি এমন যে, প্রতিশ্রুতি মতো অভিবাসন নিয়ে একের পর এক কড়া পদক্ষেপের পরেও ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। মধ্যবর্তী নির্বাচনের আগে একাধিক সমীক্ষায় রিপাবলিকানদের জন্য উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পাঁচটি রাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীরা জোরালো লড়াইয়ে উঠে এসেছেন। কোথাও এগিয়ে তারা, কোথাও আবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। যদিও সরাসরি প্রেসিডেন্ট বেছে নেওয়ার ভোট নয় এটি, তবে এই ভোটের ফলই নির্ধারণ করবে আগামী দুই বছর প্রেসিডেন্ট থাকাকালীন তার ক্ষমতা কাটছাঁট করা হবে কি না। এমনকি ডেমোক্র্যাটরা জিতলে তার প্রশাসনের কেউ কেউ অভিশংসনেরও মুখোমুখি হতে পারেন। আলাস্কা, আইওয়া, কানসাস, ওহাইও এবং টেক্সাস—এই পাঁচ রাজ্যে নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় ট্রাম্পের জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাসের ইঙ্গিত পাওয়া গেছে। উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্যগুলোর অধিকাংশেই জয় পেয়েছিলেন ট্রাম্প।

পাঁচ রাজ্যে কী বলছে সমীক্ষা?
২ অক্টোবর প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির সমীক্ষা অনুযায়ী, আলাস্কায় ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা ৫০ শতাংশ এবং রিপাবলিকান ড্যান সুলিভান ৪৩ শতাংশ সমর্থন পেয়েছেন। আইওয়ায় রিপাবলিকান অ্যাশলি হিনসন ৪৮ শতাংশ এবং ডেমোক্র্যাট জশ টুরেক ৪৭ শতাংশ সমর্থন পেয়েছেন। কানসাসে রিপাবলিকান রজার মার্শাল ও ডেমোক্র্যাট অ্যাডাম হ্যামিল্টন দুজনেই ৪৫ শতাংশ সমর্থন পেয়েছেন। অন্যদিকে, ওহাইও ডেমোক্র্যাট শেরড ব্রাউন ৪৯ শতাংশ এবং রিপাবলিকান জন হাস্টেড ৪৬ শতাংশ সমর্থন পেয়েছেন। টেক্সাসে ডেমোক্র্যাট জেমস তালারিকো ৫১ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে। সেখানে রিপাবলিকান কেন প্যাক্সটনের ঝুলিতে সমর্থন ৪৫ শতাংশ। অর্থাত্, সমীক্ষা অনুযায়ী, পাঁচ রাজ্যের মধ্যে তিনটিতে ডেমোক্র্যাটরা এগিয়ে, কানসাসে সমানে-সমানে লড়াই এবং আইওয়ায় সামান্য ব্যবধানে এগিয়ে রিপাবলিকানরা।

ট্রাম্পের কাজে অসন্তুষ্ট ভোটারদের একাংশ
সমীক্ষার আরো একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, পাঁচ রাজ্যের ৫৭ শতাংশ ভোটার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সরকার পরিচালনায় অসন্তোষ প্রকাশ করেছেন। অর্থনীতি, মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার খরচ নিয়ে উদ্বেগ বাড়ছে। ২১ শতাংশ ভোটার জানিয়েছেন, ভোট দেওয়ার ক্ষেত্রে অর্থনীতিই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মূল্যবৃদ্ধি, প্রার্থীর যোগ্যতা এবং অভিবাসন নীতিও ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে। এদিকে এনপিআর, পিবিএস নিউজ জেস মারিস্ট জিআইয়ের পৃথক সমীক্ষায় জাতীয় স্তরেও ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গেছে। সম্ভাব্য ভোটারদের মধ্যে ৫২ শতাংশ ডেমোক্র্যাট প্রার্থীকে এবং ৪৪ শতাংশ রিপাবলিকান প্রার্থীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। স্বাধীন ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটদের সমর্থন ৫২ শতাংশ ও রিপাবলিকানদের ৩৯ শতাংশ সমর্থন রয়েছে।

সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে কেন এত জল্পনা?
বর্তমানে মার্কিন সিনেটে রিপাবলিকানদের আসন ৫৩টি। ডেমোক্র্যাটদের আসন ৪৭টি। সিনেটের নিয়ন্ত্রণ পেতে হলে ডেমোক্র্যাটদের অন্তত চারটি আসন বাড়াতে হবে। অর্থাত্, নিজেদের আসনগুলো ধরে রাখার পাশাপাশি রিপাবলিকানদের দখলে থাকা চারটি আসন ছিনিয়ে নিতে হবে। তবে সমীক্ষায় ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার অর্থ এই নয় যে সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিতভাবে তাদের হাতে চলে আসবে। কারণ, একাধিক রাজ্যে দুই প্রার্থীর ব্যবধান খুবই কম। ভোটারদের শেষ মুহূর্তের সিদ্ধান্ত এবং ভোটদানের হার নির্বাচনের ফল বদলে দিতে পারে।

প্রতিনিধি পরিষদ :
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের মতে, প্রতিনিধি পরিষদে চারটি আসন গুরুত্বপূর্ণ। প্রথমত, ফ্লোরিডার ২৫তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট : ফ্লোরিডার ২০২৬ সালের নির্বাচনি এলাকা পুনর্বিন্যাসের পর অনুষ্ঠিতব্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বর্তমান সদস্য জ্যারেড মোসকোভিটজ, রিপাবলিকান পার্টির স্কট সিংগারের মুখোমুখি হয়েছেন, যিনি বোকারাটনের সাবেক মেয়র। দ্বিতীয়ত, নিউ ইয়র্কের ১৭তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট : লোয়ার হাডসন ভ্যালিতে রিপাবলিকান দলের বর্তমান প্রতিনিধি মাইক ললার তৃতীয় মেয়াদে জয়ী হওয়ার লক্ষ্যে ডেমোক্র্যাট প্রার্থী কেইট কনলির মুখোমুখি হয়েছেন। এই এলাকায় জীবনযাত্রার ব্যয়, ইসরায়েল এবং ইহুদিবিদ্বেষ—এই বিষয়গুলো প্রচারণার প্রধান ইস্যু হয়ে উঠেছে।

তৃতীয়টি হচ্ছে ওহাইওর ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট। এখানে রিপাবলিকান দলের বর্তমান সদস্য ম্যাক্স মিলার, যিনি ট্রাম্পের হোয়াইট হাউজের সাবেক সহযোগী, ডেমোক্র্যাট ব্রায়ান পয়েনডেক্সটারের মুখোমুখি হয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাটি উচ্চবিত্ত ও শ্রমজীবী পটভূমির মধ্যেকার বিভেদকে তুলে ধরেছে এবং এর পাশাপাশি উভয় প্রার্থীর বিরুদ্ধে অর্থনৈতিক উদ্বেগ ও ব্যক্তিগত অসদাচরণের অভিযোগও রয়েছে। চতুর্থটি হচ্ছে টেক্সাসের ১৫তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট। দক্ষিণ টেক্সাসের এই প্রতিদ্বন্দ্বিতাটি অভিবাসন, জীবনযাত্রার ব্যয় সাশ্রয় এবং ল্যাটিনোদের পরিবর্তিত ভোটদানের ধরন দ্বারা প্রভাবিত, যেখানে রিপাবলিকান পার্টির বর্তমান প্রতিনিধি মনিকা দে লা ক্রুজ ডেমোক্রেটিক পার্টির দীর্ঘদিনের তেহানো সংগীত তারকা ববি পুলিডোর মুখোমুখি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর

১২০ কিমি বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অগ্নিপরীক্ষায় ডোনাল্ড ট্রাম্প, চ্যালেঞ্জে ডেমোক্র্যাটরা

আপডেটের সময় : ১২:৫১:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬