নিউইয়র্ক ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুক্তি না করলে ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা: ট্রাম্প

  • আপডেটের সময় : ১২:৫৪:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে কোনো চুক্তি অর্জিত না হলে পিকঅ্যাক্স পর্বতে নামে পরিচিত ভূগর্ভস্থ সন্দেহভাজন পারমাণবিক কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রকে আঘাত হানতে হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি ব্যক্ত করেন।

ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমাদের পিকঅ্যাক্সের পেছনে লাগতে হতে পারে। আমরা তা এক ঘণ্টার মধ্যে করতে পারি, যখনই আমরা চাই, যেকোনো সময় আমরা চাই।’

ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনাকে ট্রাম্প পুরোপুরি উড়িয়ে দেননি। তিনি বলেন, ‘তারা চুক্তি না করলে এটা হতে পারে, তবে তারা খুব ব্যাকুলভাবে একটি চুক্তি করতে চায় এবং আমাদের চুক্তি করার খুব ভালো সম্ভাবনা রয়েছে।’

নিজের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ট্রাম্প আরও যোগ করেন, ‘আমি যদি একটি চুক্তি করতে পারি, তবে আমি বরং সেটাই করব, এটি অনেক জীবন বাঁচাবে।’

মার্কিন সম্পদের বিরুদ্ধে সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের হুমকির প্রেক্ষিতে হরমুজ প্রণালিতে থাকা ইরানি লক্ষ্যবস্তুগুলোতে মার্কিন সামরিক বাহিনী ‘সীমিত প্রতিরক্ষামূলক’ হামলা চালানোর পরপরই ট্রাম্পের এই মন্তব্য সামনে এসেছে বলে এসোসিয়েটেড প্রেস জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর

১২০ কিমি বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চুক্তি না করলে ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা: ট্রাম্প

আপডেটের সময় : ১২:৫৪:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬