নিউইয়র্ক ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা চালানের দ্বন্দ্বে মারধর: আরও একজনের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : ১২:৪৭:২৯ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান আত্মসাতের অভিযোগে চারজনকে ধরে পাহাড়ি এলাকায় আটকে রেখে মারধরের ঘটনায় নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বুধবার (৪ নভেম্বর) দুপুর এই ঘটনায় একজন নিহত ও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়। 

নিহত দুইজন হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মোক্তার আহমেদ ও তুলাতুলি গ্রামের মোহাম্মদ আকবর। জীবিত উদ্ধার হওয়া দুইজন হলেন- হোয়াইক্যংয়ের তুলাতুলি গ্রামের মো. ইলিয়াস ও দৈংগ্যাকাটা গ্রামের আলী আহমদ।

বুধবার (৪ নভেম্বর) টেকনাফে হ্নীলা পশ্চিম পানখালি ও লেচুয়াপ্রাং পেয়ারা বাগান পাহাড় এলাকা পাশের পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বন বিট কার্যালয়ের পাশে কয়েকজনকে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধারে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এ সময় একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তার পরিচয় শনাক্ত করা হয় মোক্তার কামাল হিসেবে। তিনি হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয় হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলী এলাকার আবুল হোসনের ছেলে ইলিয়াস ও একই এলাকার আলী আহমদকে। তবে তখন তুলাতুলি গ্রামের মোহাম্মদ আকবর নিখোঁজ ছিলেন।

পরে পাহাড়ি এলাকার পাশে লেচুয়াপ্রাংয়ের একটি পেয়ারা বাগান থেকে মোহাম্মদ আকবরের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া আহত ইলিয়াসের ভাষ্য, চেকপোস্টের কারণে ইয়াবার চালান পাচার করতে না পেরে মাদক কারবারিরা তাদের চারজনকে দিয়ে টেকনাফের হোয়াইক্যংয়ের দৈংগ্যাকাটা পাহাড়ি এলাকা দিয়ে ইয়াবার চালান পাচারের দায়িত্ব দেয়। এ সময় ৩০ হাজার পিস ইয়াবা ডাকাত দলের হাতে পড়ে যায়। পরে বাকি ৭০ হাজার পিস ইয়াবা হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকার বাসিন্দা মিজানের কাছে ফেরত দেওয়া হয়।

ইলিয়াস আরও জানান, হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকার আব্দুল্লাহর ছেলে মিজানসহ কয়েকজন তাদের চারজনকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিচারের কথা বলে গত সোমবার রাতে হ্নীলার একটি দলের হাতে তুলে দেন। পরে তাদের পাহাড়ি এলাকায় নিয়ে ইয়াবা আত্মসাতের অভিযোগে আটকে রেখে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে নির্যাতনের শিকার হয়ে মোক্তার আহমেদ ও মোহাম্মদ আকবরের মৃত্যু হয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, হ্নীলা পাহাড়ি এলাকা থেকে প্রথমে একজনের মরদেহ ও দুইজনকে জীবিত উদ্ধার করেছে হয়। তাদের দেওয়া তথ্যে পাহাড়ে তল্লাশি চালিয়ে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

নির্বাচনে হেরে ট্রাম্প বললেন, আমি কাউকে দোষ দিতে চাই না

০৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইয়াবা চালানের দ্বন্দ্বে মারধর: আরও একজনের মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ১২:৪৭:২৯ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬