নিউইয়র্ক ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকানরা ‘যুদ্ধের বিরুদ্ধে’ ভোট দিয়েছে: গালিবাফ

  • আপডেটের সময় : ০১:২২:০৫ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের হাতে রিপাবলিকানদের চরম পরাজয়ের পর আমেরিকানরা ‘যুদ্ধের বিরুদ্ধে’ ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বুধবার (৪ নভেম্বর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

এক্সে প্রকাশিত এক বার্তায় গালিবাফ লিখেছেন, ‘বিবেক বা জীবনযাত্রার ব্যয়, যে কারণেই হোক আমেরিকানরা যুদ্ধের বিরুদ্ধে ‘না’ বলেছে এবং আমরা এই বার্তা সমর্থন করি।’

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণকারীদের সতর্ক করে তিনি আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক অর্থদাতা ও ব্ল্যাকমেইলারদের সেবা করার জন্য মার্কিন সরকার যদি তাদের জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তবে তারা জানতে পারবে যে আমাদের ‘না’ এর সঙ্গে একটি দুঃস্বপ্ন নেমে আসবে।’

সূত্র: মিডল ইস্ট আই

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

মার্কিন সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

নির্বাচনে হেরে ট্রাম্প বললেন, আমি কাউকে দোষ দিতে চাই না

০৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আমেরিকানরা ‘যুদ্ধের বিরুদ্ধে’ ভোট দিয়েছে: গালিবাফ

আপডেটের সময় : ০১:২২:০৫ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬