নিউইয়র্ক ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলকে ৪ বিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছেন না ট্রাম্প

  • আপডেটের সময় : ০১:২২:৩৩ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সহায়তার কোনো প্রয়োজন নেই উল্লেখ করে চলতি বছরের শেষে দেশটির ৪ বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৪ নভেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নির্বাচনের দিন সকালে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘এটি একটি খারাপ আলোচনার বিষয় কারণ আপনি যখন বলেন, ‘কেন আমরা সবাইকে ৪ বিলিয়ন ডলার দিচ্ছি না?’ ইসরায়েল আমাদের এক নম্বর; আমরা অন্য যেকারো চেয়ে তাদের বেশি দেই, এবং তাদের আর এটার প্রয়োজন নেই।’

ট্রাম্প ইঙ্গিত দেন, সাহায্য অব্যাহত রাখার প্রয়োজন না থাকা সত্ত্বেও মিশিগানের ডেমোক্র্যাট সিনেট মনোনীত প্রার্থী আবদুল এল-সায়েদের মতো প্রার্থীদের রাজনৈতিক আক্রমণের মুখে রিপাবলিকানদের পড়ার কোনো কারণ নেই।

২০১৮ সালে শুরু হওয়া ১০ বছর মেয়াদী সমঝোতা স্মারকের অধীনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বছরে ৩.৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়, যা ২০২৮ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে ট্রাম্প তা চলতি বছরের শেষেই বন্ধের ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েল এই অর্থ মার্কিন অস্ত্র প্রস্তুতকারকদের কাছ থেকে অস্ত্র কিনতে ব্যবহার করে।

ট্রাম্প বলেন, ইসরায়েলের অর্থের প্রয়োজন হলে তিনি সহায়তা চালু রাখতেন, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি ‘একটি চুক্তিতে পৌঁছেছেন’।

সূত্র: সিএনএন

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

নির্বাচনে হেরে ট্রাম্প বললেন, আমি কাউকে দোষ দিতে চাই না

০৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইসরায়েলকে ৪ বিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছেন না ট্রাম্প

আপডেটের সময় : ০১:২২:৩৩ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬