নিউইয়র্ক ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিপাবলিকানদের ভরাডুবির পর ‘স্পেস লেজার’ নিয়ে ব্যঙ্গ মাস্কের

  • আপডেটের সময় : ০১:২৪:২৬ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

‘নির্বাচনে হস্তক্ষেপকারী স্পেস লেজারও এবার কাজ করেনি’-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের ভরাডুবির পর ঠিক এভাবেই এক্স হ্যান্ডেলে রসিকতা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইলন মাস্ক।

নির্বাচনে ট্রাম্পের দলের সমর্থনে শত শত মিলিয়ন ডলার ঢালার পরও ডেমোক্র্যাটদের বিশাল জয়ের মুখে নিজের এই ব্যর্থতাকে কিছুটা হালকা করতেই এমন ব্যঙ্গাত্মক পোস্ট করেন মাস্ক।

এর সঙ্গে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের বিষয়টি এখন বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।’

মাস্কের এই মন্তব্যের কিছুক্ষণ আগেই টেক্সাসের নবনির্বাচিত সিনেটর জেমস টালারিকো তার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন।

নির্বাচনে জয় উদ্‌যাপন করতে গিয়ে অস্টিনে দেওয়া বক্তব্যে ডেমোক্র্যাট প্রার্থী টালারিকো বলেন, ‘এই নির্বাচনে আমরা ছিলাম আন্ডারডগ। আমাদের মোকাবিলা করতে হয়েছে ৩০ কোটি ডলারের বেশি অর্থের নির্বাচনী প্রচারণার। যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনের ইতিহাসে কোনো প্রচারণায় এত অর্থ ব্যয় হয়নি। এছাড়া অর্থের বিনিময়ে চালানো নেতিবাচক বিজ্ঞাপন, অপপ্রচার, বিদেশী বট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেকেরও মোকাবিলা করতে হয়েছে আমাদের।’

টেক্সাসে তার এই জয়কে এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, ঐতিহাসিকভাবে অঙ্গরাজ্যটি রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিজয়ী ভাষণে টালারিকো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমের মালিক বিলিওনিয়ারদের সমালোচনা করেন। তার এই বক্তব্যের লক্ষ্য ছিলেন ইলন মাস্ক।

উল্লেখ্য, এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের অন্যতম বড় আর্থিক সমর্থক ছিলেন বিশ্বের শীর্ষ ধনী মাস্ক। এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের প্রচারণায় সহায়তা করতে প্রায় ২৫ কোটি ডলার ব্যয় করেছেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

নির্বাচনে হেরে ট্রাম্প বললেন, আমি কাউকে দোষ দিতে চাই না

০৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রিপাবলিকানদের ভরাডুবির পর ‘স্পেস লেজার’ নিয়ে ব্যঙ্গ মাস্কের

আপডেটের সময় : ০১:২৪:২৬ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬