নিউইয়র্ক ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধের জেরে নির্বাচনে পরাজয়, তবুও সিদ্ধান্তে অটল ট্রাম্প

  • আপডেটের সময় : ১২:১৬:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের জন্য ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পুনরায় একই পরিস্থিতি এলে তিনি আবারও একই সিদ্ধান্ত নিতেন বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসের বলরুম নির্মাণকাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেছিলেন, ইরান যুদ্ধই রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ। ভ্যান্সের সেই বক্তব্যের সঙ্গে একমত কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, তার কথা অনেকাংশেই সত্য। স্বল্পমেয়াদে এর ফলে জ্বালানির দাম কিছুটা বেড়েছে।

তবে তিনি স্পষ্ট করে দেন, ‘একই সময়ে যদি আমাকে আবারও একই সিদ্ধান্ত নিতে হতো, তাহলে সেটাই করতাম। দীর্ঘমেয়াদে এটাই একমাত্র সমাধান। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যায় না।’

এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে ভূমিকা রাখার পরও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বরখাস্ত করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ট্রাম্প। হেগসেথকে সরিয়ে দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি খুব ভালো কাজ করছেন।

সূত্র: মিডল ইস্ট আই

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’, ঐতিহাসিক জয়ের পর ট্রাম্পকে খোঁচা আল-সাইয়েদের

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরান যুদ্ধের জেরে নির্বাচনে পরাজয়, তবুও সিদ্ধান্তে অটল ট্রাম্প

আপডেটের সময় : ১২:১৬:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬