নিউইয়র্ক ০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের নয়াসড়কে স্বদেশ রেস্তোরাঁয় জন্মদিনে গ্রাহক হয়রানির অভিযোগ

  • আপডেটের সময় : ০১:২৬:৪৩ অপরাহ্ণ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

সিলেটের নয়া সড়কে অবস্থিত ‘স্বদেশ রেস্তোরাঁ’য় জন্মদিনের অনুষ্ঠান উদযাপনের সময় অব্যবস্থাপনা ও দুর্ব্যবহারের শিকার হয়েছেন এক দম্পতি। রুফটপ পরিদর্শনের নামে ফুড পাসের শর্ত অস্পষ্ট রেখে অতিরিক্ত অর্থ আদায় এবং পরবর্তীতে তা ফেরত না দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ওই নারী।

ভুক্তভোগী গ্রাহকের অভিযোগ সূত্রে জানা যায়, গত রাতে জন্মদিনের উপলক্ষে স্বামীসহ ওই রেস্তোরাঁয় যান তারা। রেস্তোরাঁটির দ্বিতীয় তলায় অবস্থান করার সময় এক নারী স্টাফ তাদের রুফটপের গ্রিল সেকশন ঘুরে দেখার অনুরোধ করেন। প্রথমে গরমের কারণে না যেতে চাইলেও স্টাফের বারবার অনুরোধে তারা রুফটপ দেখতে যান। যাওয়ার আগে তাদের কাছে ৪০০ টাকার একটি ফুড পাস নেওয়া হয়।

গ্রাহকের দাবি, সে সময় তাদের জানানো হয়েছিল যে এই টাকার পরিমাণ পরবর্তীতে যেকোনো স্থানে খাবারের বিলের সাথে সমন্বয় করা হবে। কিন্তু রুফটপে পৌঁছে অতিরিক্ত পোকামাকড় এবং অস্বস্তিকর পরিবেশের কারণে সেখানে বসা অসম্ভব হয়ে পড়ে। পাশাপাশি মেনু পছন্দ না হওয়ায় তারা নিচতলায় ফিরে দ্বিতীয় তলায় খাবার খাওয়ার সিদ্ধান্ত নেন।

এরপর পরিশোধিত ৪০০ টাকা ফেরত চাইলে রেস্তোরাঁ কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। উল্টো স্টাফরা দাবি করেন, রুফটপে ওঠার সিঁড়ির মুখে শর্তসংবলিত ব্যানার টাঙানো রয়েছে এবং গ্রাহকদের তা পড়ে নেওয়া উচিত ছিল। অথচ টিকিট কাটার সময় বা টাকা নেওয়ার আগে এ বিষয়ে কোনো ধরনের স্পষ্ট ব্যাখ্যা বা ব্রিফিং দেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ সময় রেস্তোরাঁ কর্মীদের আচরণ অত্যন্ত অপেশাদার ও অসৌজন্যমূলক ছিল বলে উল্লেখ করা হয়।

বিশেষ দিনটিতে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে ক্ষুব্ধ ওই দম্পতি বিষয়টি এক প্রকার প্রতারণা হিসেবে উল্লেখ করে অন্যান্য গ্রাহকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট রেস্তোরাঁ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিলেটের নয়াসড়কে স্বদেশ রেস্তোরাঁয় জন্মদিনে গ্রাহক হয়রানির অভিযোগ

বাংলাদেশে শিক্ষক-শিক্ষার্থীদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউ

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সিলেটের নয়াসড়কে স্বদেশ রেস্তোরাঁয় জন্মদিনে গ্রাহক হয়রানির অভিযোগ

আপডেটের সময় : ০১:২৬:৪৩ অপরাহ্ণ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬