নিউইয়র্ক ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিপর্যয়ের পর এবার ২ উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

  • আপডেটের সময় : ০৩:৪৫:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচলে অচলাবস্থা ও ব্যাপক ফ্লাইট বাতিলের ঘটনার এক দিন পর মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি উড়োজাহাজরে সংঘর্ষ হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে অবতরণের পর ট্যাক্সি করার সময় কোপা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ বিমানের ডানার প্রান্তের সঙ্গে ইউপিএসের একটি বোয়িং ৭৬৭ বিমানের সামনের অংশের ধাক্কা লাগে। এতে দুজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উড়োজাহাজ দুটি রানওয়েতে চলাচলের সময় এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের যোগাযোগ বিভাগের পরিচালক গ্রেগ চিন সিএনএনকে জানান, স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটের দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

কোপা এয়ারলাইনসের যাত্রী সিজার ফেরেইরা সিএনএনকে বলেন, অবতরণের পর তাদের উড়োজাহাজটি স্বাভাবিক গতিতে চলছিল। একপর্যায়ে আশপাশে কথাবার্তার শব্দ বাড়তে থাকে। এরপর যাত্রীদের চিৎকার শোনা যায় এবং অন্য একটি উড়োজাহাজের ধাক্কা অনুভূত হয়। ধাক্কায় তাদের উড়োজাহাজটি হঠাৎ একদিকে কাত হয়ে যায়। এতে কয়েকজন যাত্রী আতঙ্কিত হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন কোপা এয়ারলাইনসের কর্মীরা। তারা সবাইকে আসনে বসে থাকার নির্দেশ দেন।

এফএএর ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের আগে ইউপিএসের উড়োজাহাজের কর্মীদের কোপা এয়ারলাইনসের ফ্লাইটকে পথ ছেড়ে দিতে নির্দেশ দিয়েছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা। এরপরও কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে সংস্থাটি।

ঘটনার পর ইউপিএস জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে তারা। সংস্থাটির কর্মীরা নিরাপদে রয়েছেন বলেও জানানো হয়েছে। অন্যদিকে কোপা এয়ারলাইনস এক বিবৃতিতে যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তদন্তে কর্তৃপক্ষকে সহযোগিতা করা হবে।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটদের কথোপকথনের অডিওতেও সংঘর্ষের বিষয়টি উঠে এসেছে। এতে কোপা এয়ারলাইনসের পাইলটকে বলতে শোনা যায়, ‘কেউ আমাদের ধাক্কা দিয়েছে।’ পরে নিয়ন্ত্রক ইউপিএসের পাইলটদের কাছে জানতে চান, তারা অন্য উড়োজাহাজটির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন কি না। জবাবে ইউপিএসের পাইলট বলেন, ‘হ্যাঁ, আমরা একটু বেশি সামনে চলে গিয়েছিলাম। এরপর সে তার ডানা দিয়ে আমাদের ধাক্কা দেয়।’ পরে কোপা এয়ারলাইনসের পাইলট জানান, তাদের উড়োজাহাজের বাম পাশের ডানার প্রান্ত ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

যাত্রী ফেরেইরা জানান, ঘটনার প্রায় ১০ মিনিট পর উড়োজাহাজের ক্যাপ্টেন ঘোষণা দেন, তাৎক্ষণিকভাবে বিপদের কোনো আশঙ্কা নেই। কোপা এয়ারলাইনসের বিবৃতি অনুযায়ী, উড়োজাহাজটির ১৬৬ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য নিরাপদে নেমে আসেন। পরে উড়োজাহাজটি টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়।

প্রকাশিত ছবিতে ইউপিএসের উড়োজাহাজটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যেতে দেখা গেছে। উড়োজাহাজটির বাইরের প্যানেলেও বড় ধরনের গর্ত তৈরি হয়েছে। কোপা এয়ারলাইনসের উড়োজাহাজটি পানামার রাজধানী পানামা সিটি থেকে মায়ামিতে এসেছিল। অন্যদিকে ইউপিএসের উড়োজাহাজটি কলম্বিয়ার বোগোতায় যাওয়ার জন্য উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।

এর আগের দিনই এফএর নির্দেশে যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচলে সাময়িক অচলাবস্থা তৈরি হয়। এর ফলে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল করা হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নতুন ফ্লাইটের অপেক্ষায় অনেককে বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে রাত কাটাতে হয়। দেশটির বিভিন্ন বিমানবন্দরে এখনো ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে  শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

ইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

১৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিপর্যয়ের পর এবার ২ উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

আপডেটের সময় : ০৩:৪৫:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬