নিউইয়র্ক ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ মিলিয়ন ডলার বেশি খরচ হবে সরকারের

  • আপডেটের সময় : ১১:৫০:৫২ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য গভীর সমুদ্রে সিংগেল পয়েন্ট মুরিং (এসপিএম) স্থাপন প্রকল্প থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা লুটপাটের আয়োজন চলছে। এ প্রকল্প বাস্তবায়নে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি পার্তামিনা ট্রান্স কন্টিনেন্টাল ১২৮ মিলিয়ন মার্কিন ডলার দর দিয়ে সর্বনিম্ন দরদাতা হয়। কিন্তু মূল্যায়নের পর্যায়ে তারা তাদের দরের সঙ্গে আরও অতিরিক্ত ৩১ মিলিয়ন মার্কিন ডলার যোগ করে। অর্থাৎ কাজটি নেওয়ার জন্য কোম্পানিটি সর্বনিম্ন দরদাতা হয়, কিন্তু পরে আরও প্রায় ২৪ শতাংশ অর্থ যোগ করাতে সরকারকে ৩১ মিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত খরচ করতে হবে।

প্রসঙ্গত, সিংগেল পয়েন্ট মুরিং বা এসপিএম হলো গভীর সমুদ্রে স্থাপিত এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বড় ট্যাংকার থেকে অপরিশোধিত তেল বা জ্বালানি সরাসরি পাইপলাইনের মাধ্যমে তীরে বা রিফাইনারিতে স্থানান্তর করা হয়। এটি সরাসরি তীরের জেটির সঙ্গে সংযুক্ত না থেকে সমুদ্রে ভাসমান বয়া হিসেবে কাজ করে। এতে সময় এবং অর্থের সাশ্রয় হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসপিএম স্থাপনের দরপত্রের শর্ত অনুযায়ী আরোপযোগ্য কর, ভ্যাট এবং অন্যান্য ডিউটির দায় ঠিকাদারের। সে অনুযায়ী কর, ভ্যাট এবং অন্যান্য ডিউটি উল্লিখিত দরের সঙ্গে সংযুক্ত থাকার কথা। কিন্তু ঐ কোম্পানি মূল দরের সঙ্গে এগুলো সংযুক্ত করেনি। নিয়ম অনুযায়ী কন্ট্রাক্ট মূল্য সমন্বয়েরও কোনো সুযোগ নেই। অনেকে প্রশ্ন তুলছেন যে, কোম্পানিটি যদি ভ্যাট ট্যাক্স যুক্ত করে দর দিয়ে থাকে তাহলে পরবর্তীকালে তা আবার যুক্ত করা হচ্ছে কেন? আবার তারা ভ্যাট-ট্যাক্স বাদ দিয়ে যদি দর উল্লেখ করে তাহলে প্রাথমিকভাবে তাদের প্রস্তাব গ্রহণ করা হলো কেন? বিশেষজ্ঞরা বলছেন, এটি এক ধরনের চাতুরী। কারণ তারা প্রাথমিক প্রস্তাবে সর্বনিম্ন দরদাতা হওয়ার কারণে এখানে অন্য কোম্পানিগুলো বাদ পড়েছে। কোম্পানিটি পরবর্তীকালে ভ্যাট ট্যাক্স যুক্ত করেছে।

সিংগেল মুরিং পয়েন্টের ঠিকাদার নিয়োগে পরামর্শক প্রতিষ্ঠান আবুধাবির প্রতিষ্ঠান আইএলএফ কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সও পারমিতার দরপ্রস্তাবে অনিয়মের কথা উল্লেখ করেছে। তারা বলেছে, পারমিতার দরপত্রে উল্লেখযোগ্য অসংগতি থাকলেও কোম্পানিটির কাছ থেকে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়নি। পারমিতা ঐ কাজের পুরোটা ঠিকঠাক বুঝেছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে পরামর্শক প্রতিষ্ঠান। এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পিপিআর বিষয়ক পরামর্শক মো. ফারুক হোসেনের সুপারিশ অনুযায়ী মূল দরের সঙ্গে ব্যাট এবং অন্যান্য করা যুক্ত করা হয়েছে। মূল্যায়নে ফারুক হোসেনের বক্তব্যে উল্লেখ রয়েছে যে, কিছু ভিত্তিতে আমি ইন্দোনেশিয়ার কোম্পানির দরের সঙ্গে ভ্যাট এবং কর যুক্ত করার নির্দেশ দিয়েছি। উল্লেখ্য, ফারুক হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় একই মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তার বিরুদ্ধে সে সময় কয়লা খনি সংক্রান্ত চুক্তিতে ৫০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত এ ধরনের একটি গুরুত্বপূর্ণ চুক্তির আগে বিষয়গুলো স্বাধীনভাবে পর্যালোচনা করা প্রয়োজন।    

এ দিকে, সময় এবং জ্বালানি সাশ্রয়ের জন্য প্রকল্পটি হাতে নেওয়া হলেও উলটো সময় বৃদ্ধির ফাঁদে পড়েছে প্রকল্পটি। অভিযোগ উঠেছে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য কোম্পানি নির্বাচনের ক্ষেত্রে বেশকিছু অনিয়মের আশ্রয় নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আন্তর্জাতিক এ দরপত্র নিয়ে এখন চরম বিতর্ক চলছে। বিশেষ করে বিগত অন্তর্বর্তীকালীন সময়ে আহ্বান করা এ দরপত্র গ্রহণের সময় নির্বাচন করা হয় বর্তমান মন্ত্রীসভার শপথ গ্রহণের দিন। স্বচ্ছতার অভাব থাকার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করে এর সুরাহা চেয়েছে বিশ্বখ্যাত কয়েকটি কোম্পানি। তারা পিপিআর-এর  শর্ত অনুযায়ী দেশের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রকল্পটির দরপত্র বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান করার দাবি তুলেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জ্বালানির স্পর্শকাতর এ প্রকল্পটির অপারেশন এবং মেনটেইনেন্স কাজের জন্য আহবান করা আন্তর্জাতিক দরপত্রটির জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয় বিগত নির্বাচনের পাঁচ দিন পর এবং মন্ত্রীসভার শপথ গ্রহণের দিন। এমন দিনে দরপত্র গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য মোট ১১টি আন্তর্জাতিক কোম্পানি দরপত্র কেনে। কিন্তু শেষ পর্যন্ত মাত্র তিনটি কোম্পানি দরপত্র জমা দিয়েছে। নির্বাচনকালীন সময়ের কথা বিবেচনা করে কোম্পানিগুলো নির্বাচনের পরে কোনো একদিন দরপত্র গ্রহণের তারিখ নির্ধারণ করতে অনুরোধ করে। বেশির ভাগ কোম্পানি সময় বাড়ানোর আবেদন করলেও তা অগ্রাহ্য করা হয়েছে। উল্লেখ্য, দরপত্রের প্রি বিড মিটিংয়ে নেদারল্যান্ডের বিখ্যাত কোম্পানি স্মিত ল্যামনালকো এবং মিশরের ‘মেরিডাইভ’ অংশ নিলেও তারা চূড়ান্ত দরপত্রে অংশ নেয়নি। স্মিত ল্যামনালকো বিশ্ব জুড়ে ২২টিরও বেশি টার্মিনাল পরিচালনা করছে। কোম্পানিটি দরপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করলেও তা মানা হয়নি। অন্যদিকে দরপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়ে মিশরের কোম্পানি মেরিডাইভের পক্ষ থেকে ঢাকাস্থ মিশরীয় দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি দিলেও তাদের অনুরোধ রাখা হয়নি। মেরিডাইভ কাতার এলএনজি এবং আরামকোর সঙ্গে যৌথভাবে বিভিন্ন প্রকল্পে কাজ করছে। জানা গেছে, সিংগেল পয়েন্ট মুরিং এর জন্য যে তিনটি কোম্পানি দরপত্র জমা দিয়েছে তাদের বিরুদ্ধে নানান ধরনের অদক্ষতা এবং দুর্নীতির অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর মধ্যে ইন্দোনেশিয়ার পার্তামিনা নিজ দেশেই ১২ বিলিয়ন মার্কিন ডলারের কেলেঙ্কারিতে জড়িত। দরপত্র কারচুপি ও নিম্নমানের জ্বালানি সরবরাহের কারণে তাদের বেশ কয়েক জন কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সিপিসি এর আগে বিনা টেন্ডারে মূল এসপিএম প্রকল্পের কাজ পেয়েছিলো। এছাড়া দুর্নীতির অভিযোগ মাালয়েশিয়াতেও সিপিসির বিলিয়ন ডলারের পাইপলাইন প্রজেক্ট বাতিল হয়েছে। সূত্রগুলো আরও জানায়, সিপিপি কোম্পানিটি ইপিসি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ হলেও এসপিএম অপারেশন ও রক্ষণাবেক্ষণে প্রমাণিত অভিজ্ঞতা প্রদর্শন করতে পারেনি—যা এ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা। এছাড়া চীনা কোম্পানি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোএসএ-এর সঙ্গে একটি অস্বচ্ছ ও বিতর্কিত ফান্ডিং কেলেঙ্কারিতে যুক্ত থাকার কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে

‘নেতানিয়াহুর কথা রাখার কোনও ইচ্ছাই ছিল না’, স্মৃতিকথায় জো বাইডেন

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

৩১ মিলিয়ন ডলার বেশি খরচ হবে সরকারের

আপডেটের সময় : ১১:৫০:৫২ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬